• ই-পেপার

নাটকীয় প্রত্যাবর্তনে ২২ বছর পর ভারত চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল

৭১, ১৫০* ৭৪ ও ৯৫—ক্রোয়েশিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক
৭১, ১৫০* ৭৪ ও ৯৫—ক্রোয়েশিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড
ক্রোয়েশিয়ান ওপেনার কনর ক্যারল। ছবি : সংগৃহীত

যেন সুযোগের অপেক্ষায় ছিলেন কনর ক্যারল। সেই সুযোগ পাওয়া মাত্রই বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ক্রোয়েশিয়ার ওপেনার। গড়লেন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ৪ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের যেকোনো এক পর্যায়ে টানা ৪ ম্যাচের ক্ষেত্রেও বিশ্বরেকর্ড।

২০১.০৩ স্ট্রাইকরেটে ৩৯০ রান করেছেন কনর। তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসগুলো হচ্ছে—৭১, ১৫০* ৭৪ ও ৯৫। আগের রেকর্ডটি ছিল গুস্তাভ ম্যাককিওনের। ৩৭৩ রান করেছিলেন ফ্রান্সের এই ব্যাটার।

জার্মানির এপিস্কোপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ফ্রান্সের বিপক্ষে অভিষেক হয় কনরের। ওপেনিংয়ে নেমে সেই ম্যাচে খেলেন ৩৪ বলে ৭১ রানের ইনিংস। ফিরতি ম্যাচে আরও বিধ্বংসী ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ব্যাটার। ৭২ বলে খেলেন অপরাজিত ১৫০ রানের ইনিংস।

কনরের ঝোড়ো ব্যাটিং থেকে রক্ষা পায়নি পরের দুই ম্যাচের প্রতিপক্ষ জার্সি ও সাইপ্রাস। জার্সির বিপক্ষে ৩১ বলে ৭৪ রানের ইনিংস খেলা ব্যাটার নিজের চতুর্থ ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে খেলেন ৯৫ রানের ইনিংস। বল খেলেছেন ৫৭টি। সবমিলিয়ে ৩০ ছক্কার বিপরীতে চার হাঁকিয়েছেন ২৯টি। বিশ্বরেকর্ড গড়ার পর অবশ্য থেমেছে কনরের ঝড়। নিজের পঞ্চম অস্ট্রিয়ার বিপক্ষে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

ফ্রেঞ্চ ওপেন

ঐতিহাসিক মাইলফলকের সামনে নোভাক জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
ঐতিহাসিক মাইলফলকের সামনে নোভাক জোকোভিচ
ছবি : রয়টার্স

২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে মিশন শুরু করছেন সার্বিয়ার টেনিশ তারকা নোভাক জোকোভিচ।  ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত প্যারিসের রঁলা গারোসের ক্লে-কোর্টে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ৩য় বাছাই হিসেবে খেলবেন তিনি।

প্রথম রাউন্ডের হাই-ভোল্টেজ ম্যাচে জোকোভিচ মুখোমুখি হবেন ফ্রান্সের উদীয়মান তারকা জিওভানি এমপেটশি পেরিকার্ডের। ম্যাচটি ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২:১৫ মিনিটে ফিলিপ-শ্যাট্রিয়ার কোর্টের নাইট সেশনে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে কোর্টে নামার সঙ্গে সঙ্গেই ৩৯ বছর বয়সী জোকোভিচ একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন। পুরুষ একক খেলোয়াড় হিসেবে জোকোভিচ তার ৮২তম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিচ্ছেন। এর মাধ্যমে তিনি রজার ফেদেরার ও ফেলিসিয়ানো লোপেসের ৮১টি গ্র্যান্ড স্ল্যাম খেলার রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে চলে যাবেন।

চোট এবং পুনর্বাসন প্রক্রিয়ার কারণে জোকোভিচ এই মৌসুমে ওয়েলসের পর মাত্র একটি ম্যাচ খেলেছেন। ফলে কোনো ক্লে-কোর্ট ম্যাচ না জিতেই তিনি প্যারিসে এসেছেন।

বর্তমানে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে দারুণ ফর্মে আছেন। ড্র-এর নিয়মানুযায়ী ফাইনালের আগে সিনার ও জকোভিচের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

নারী হকি ও কাবাডি দলকে সংবর্ধনা, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
নারী হকি ও কাবাডি দলকে সংবর্ধনা, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের জার্সি উন্মোচন
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মঞ্চ থেকে পদক পুনরুদ্ধার করেছেন দেশের কাবাডি কন্যারা। অন্যদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় ইতিহাস গড়ে রৌপ্যজয়ী নারী হকি দল। লাল-সবুজের পতাকা ওড়ানো সেই ‘জেতা মেয়েদের’ এবার যোগ্য সম্মান জানাল সরকার। জাকার্তায় রানার্সআপ হওয়া নারী হকি এবং চীনের সানিয়ায় ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সর্বমোট অর্ধকোটি টাকার আর্থিক পুরস্কার।

শনিবার (২৩ মে) রাজধানীর বিমানবাহিনী ফ্যালকন হলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে এই পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই অনুষ্ঠানে চলতি মাসেই জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

খেলোয়াড়দের উদ্দেশে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নিজের খেলার সরঞ্জাম নিজে বহন ও যত্ন করলে সেটার সঙ্গে সম্পর্ক বাড়ে ও সেটি গুরুত্ববহ হয়। আমি এখনো কোথাও খেলতে গেলে নিজেই নিজের বুট ও ব্যাগ বহন করি। খেলোয়াড়ি জীবনেও প্র্যাকটিস বা খেলার পর নিজেই বুট পরিষ্কার করতাম।

সংবর্ধনা ও আর্থিক পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক। তিনি বলেন, এই পুরস্কার ও সম্মাননা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আগামীতে বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আরো উঁচিয়ে ধরতে পুরো দল জানপ্রাণ দিয়ে লড়ে যাবে।

গত ২২-৩০ এপ্রিল চীনের সানিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ নারী কাবাডি দল। এশিয়ান বিচ গেমসের প্রথম তিন বছর বাংলাদেশ কাবাডিতে ব্রোঞ্জ জিতলেও এরপর দীর্ঘ ১৪ বছর কোনো পদক আসেনি। নারী দলের এই সাফল্যে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটল।

অন্যদিকে, গত ২০-৩০ এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘উইমেন্স এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্ট’-এ রানার্সআপ হয়ে রৌপ্যপদক অর্জন করে নারী হকি দল। ২০১৯ সালে যাত্রা শুরু করা নারী হকি দল এই প্রথম আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার গৌরব অর্জন করল।

চলতি মাসেই জাপানে বসছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আসর। এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশসহ মোট ৯টি দেশ (ভারত, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে, কাজাখস্তান, মালয়েশিয়া, পাকিস্তান ও চীন) অংশ নেবে। গত বছর এই টুর্নামেন্টে পুরুষ দল সেমিফাইনাল খেলেছিল।

অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশসহ মোট ৮টি দেশ (ভারত, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান ও চাইনিজ তাইপে) লড়াই করবে। গত বছর এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও ওডব্লিউসিসি-এর সভাপতি সালেহা খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান এবং ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কোহলির হ্যান্ডশেক বিতর্ক ছাপিয়ে ট্রাভিস হেডের পোস্ট

ক্রীড়া ডেস্ক
কোহলির হ্যান্ডশেক বিতর্ক ছাপিয়ে ট্রাভিস হেডের পোস্ট
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের ম্যাচ শেষে ঘটেছে এক বিতর্কিত ঘটনা। বিতর্কিত ঘটনার নেপথ্যে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড় হাত মেলালেও কোহলি হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ার ব্যাটার হেডের সঙ্গে হাত মেলাননি। এতে শুরু হয় বিতর্ক। তবে হাল মেলানো বিতর্ক ছাপিয়ে গেছে ম্যাচের পর হেডের রহস্যময় এক পোস্ট। এটা নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছে জোর আলোচনা। 

ঘটনার সূত্রপাত ম্যাচের ম্যাচের পঞ্চম ওভারে সাকিব হোসেনের বলে ১৫ রান করে আউট হন বিরাট কোহলি। তবে হায়দ্রাবাদের এই তরুণ বোলারের বলে আউট হওয়ার আগে, ক্রিজে হেডের সঙ্গে তার অনেক কথা-কাটাকাটি হয়। হেড কোহলিকে বড় শট খেলার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। এতে বেঙ্গালুরুরের তারকা বলে ওঠেন, ‌‘যেহেতু তোমাকে আর বদলানো হচ্ছে না, তুমি বরং বোলিংই করো।’

কোহলি আউট হওয়ার পরে সাজঘরে ফেরার সময় হেড একটি কড়া মন্তব্য করেন। তিনি বলেন,‌ ‘হেড কোহলিকে বল করার সুযোগ পাওয়ার আগেই তাকে সাজঘরে ফেরত পাঠানো হলো।’

এতে দলের ৫৫ রানের বড় হারে তীব্র হতাশা যে দীর্ঘক্ষণ রয়ে গিয়েছিল, তা স্পষ্ট।। তাই খেলা শেষে হাত মেলানোর সময় হেডকে এড়িয়ে যান কোহলি।

খেলা শেষ হওয়ার পর, হেড তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি স্টোরিতে ক্যাপশন দেন, ‌‌‘শরীরকে অনুমান করতে দাও’। মন্তব্যটিকে অনেকেই খেলার পর কোহলির করমর্দন না করার একটি জবাব বলে মনে করেছেন।‌ শেষমেষ করমর্দন বিতর্ক ছাপিয়ে গেলো হেডের রহস্যময় পোস্ট।