• ই-পেপার

সূর্যবংশীর ঝড় ম্লান, গিল-সুদর্শনের বিশ্ব রেকর্ডে ফাইনালে গুজরাট

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রস্তুতি শুরু আয়োজক মেক্সিকোর

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রস্তুতি শুরু আয়োজক মেক্সিকোর
ছবি : এএফপি

বিশ্বকাপের আর বাকি ১০ দিন। চুড়ান্ত মহামরণে নামার আগে নিজের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিলেন বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো এবং এশিয়ার পরাশক্তি অস্ট্রেলিয়া। 

ক্যালিফোর্নিয়ার পাসাডেনার বিখ্যাত রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মেক্সিকো ১-০ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। প্রীতি ম্যাচটি ছিল বিশ্বকাপের মূল স্কোয়াড ঘোষণার আগে উভয় দলের খেলোয়াড়দের পরখ করে নেওয়ার শেষ সুযোগ। 

ম্যাচের ২৭ মিনিটেই একমাত্র জয়সূচক গোলটি আসে। উইঙ্গার আলেক্সিস ভেগার নিখুঁত কর্নার কিক থেকে চমৎকার হেডে গোলটি করেন মেক্সিকান ডিফেন্ডার ইয়োহান ভাসকেস। 

ম্যাচের প্রথমার্ধে মেক্সিকো সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেক্সিকোর ডিফেন্ডার লুইস চাভেজের একটি ভুলের কারণে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার মোহামেদ তুরে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন। 

দ্বিতীয়ার্ধের শুরুতে মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে গ্যালারিতে থাকা ৭৮,৪৭৯ জন দর্শক করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। ৭৬তম মিনিটে মেক্সিকোর একটি গোল রেফারি বাতিল করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মৃদু উত্তেজনা ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আগামী বৃহস্পতিবার টোলুকাতে সার্বিয়ার বিপক্ষে মেক্সিকো তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১১ জুন মেক্সিকো সিটির বিখ্যাত অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আয়োজকরা। 

এদিকে হারের ধাক্কা সামলে কোচ টনি পপোভিক বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। মূল আসরে নামার আগে আগামী ৬ জুন সান ডিয়েগোতে সুইজারল্যান্ডের বিপক্ষে তারা আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ১৩ জুন তুরস্কের বিপক্ষে।

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

ক্রীড়া ডেস্ক
বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। আজ রবিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধিদল বাংলাদেশে আসতে পারে। সফরকালে দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবে।

যদিও আইসিসির সফরসূচি কিংবা প্রতিনিধিদলের সদস্যদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের এই সফরকে বিসিবির নির্বাচন ঘিরে চলমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে।

একই বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে বিসিবির নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর।

আগামী ৭ জুন বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিসিবির বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোচিত।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দফা বোর্ডে রদবদল হয়েছে। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি বোর্ড পরিচালনা করছে। আগামী ৭ জুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন বোর্ড গঠিত হবে।

আইসিসির সংবিধান অনুযায়ী, সদস্য দেশের ক্রিকেট বোর্ড পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ কারণে কোনো দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন বা নির্বাচন হলে আইসিসি পরিস্থিতির ওপর নজর রাখে।

জানা গেছে, আইসিসির প্রতিনিধিদলের এই সফর বিসিবির নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়গুলো মূল্যায়নে সহায়ক হতে হবে। প্রতিনিধিদলের পর্যবেক্ষণ ও মতামত পরবর্তীতে আইসিসি বোর্ডের আলোচনাতেও গুরুত্ব পেতে পারে।

এ দিকে ৭ জুন নির্বাচন শেষ হওয়ার পরই আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস কর্পোরেশন বোর্ডে বাংলাদেশের নতুন প্রতিনিধিদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি।

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস
লিটন দাস। ছবি : ইনস্টাগ্রাম

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন লিটন দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ককে কিনেছে গল গ্যালান্টস। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লিটনের আগে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আসন্ন এলপিএলে দল পেয়েছেন। অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিন সতীর্থ হিসেবে খেলবেন জাফনা কিংসের হয়ে। 

গল গ্যালান্টস লিখেছে, ‘বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে। গল গ্যালান্টসের হয়ে ২০২৬ এলপিএল আলোকিত করতে লিটন দাস প্রস্তুত।’ 

লিটনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানায়নি গল গ্যালান্টস। ধারণা করা হচ্ছে, সরাসরি চুক্তিতে তাকে নেওয়া হয়েছে। 

এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছেন লিটন। সেবার গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে মাত্র ৩৪ রান করেন তিনি। 

এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট হবে আগামীকাল (১ জুন)। ড্রাফটে আরো ৩০ বাংলাদেশি ক্রিকেটার আছেন। 

টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন লিটন।

২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রিয়ার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রিয়ার দল ঘোষণা
ছবি : অস্ট্রিয়ান কনস্যুলেট জেনারেল

ফিফা বিশ্বকাপ শুরুর আর বাকি ১০ দিন। দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। রিয়ালের ডেভিড আলাবাকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক।

দলে আরো আছেন রেড স্টার বেলগ্রেডের ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড এবং দেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় মার্কো আর্নাউটোভিচকে। আক্রমণভাগে কোচের মূল ভরসা এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

দলে অধিনায়ক ডেভিড আলাবা, সাবিতজার এবং আর্নাউটোভিচের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নতুন প্রতিভাবানদের সুযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন
বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

 

ইংল্যান্ড ও জার্মানি ছেড়ে অস্ট্রিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া দুই মিডফিল্ডার কার্নি চুকুউয়েমেকা এবং পল ওয়ানারকে সরাসরি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ রাংনিক।

চোটের কারণে নিয়মিত ডিফেন্ডার গেরনট ট্রাউনার এবং ম্যাক্সিমিলিয়ান ওবারকে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছে।

আরো পড়ুন
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

 

২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া খেলবে 'গ্রুপ জে'তে প্রতিপক্ষ দলগুলো হলো আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে  বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি।

অস্ট্রিয়ার স্কোয়াড

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ (ব্রন্ডবি), আলেকজান্ডার শ্লেগার (আরবি সালজবার্গ), ফ্লোরিয়ান উইগেল (ভিক্টোরিয়া পিলসেন)।

ডিফেন্ডার: ডেভিড আলাবা (অধিনায়ক - রিয়াল মাদ্রিদ), কেভিন ডানসো (টটেনহ্যাম), ডেভিড অ্যাফেনগ্রুবার (এলচে), মার্কো ফ্রিডল (ওয়েডার ব্রেমেন), ফিলিপ লিয়েনহার্ট (ফ্রাইবার্গ), ফিলিপ মেনি (মেইঞ্জ), স্টেফান পোশ (মেইঞ্জ), আলেকজান্ডার প্রাস (হফেনহেইম), মাইকেল স্বোবোদা (ভেনেসিয়া)।

মিডফিল্ডার : মার্সেল সাবিতজার (বরুসিয়া ডর্টমুন্ড), ক্রিস্টোফ বাউমগার্টনার (আরবি লাইপজিগ), কার্নি চুকুউয়েমেকা (বরুসিয়া ডর্টমুন্ড), ফ্লোরিয়ান গ্রিলিচ (ব্রাগা), কনরাড লাইমার (বায়ার্ন মিউনিখ), জাভার শ্লেগার (আরবি লাইপজিগ), রোমানো শ্মিড (ওয়েডার ব্রেমেন), আলেসান্দ্রো শপফ (ডব্লিউএসি), নিকোলাস সিওয়াল্ড (আরবি লাইপজিগ), পল ওয়ানার (পিএসভি আইন্দহোভেন), প্যাট্রিক উইমার (উলফসবার্গ)।

ফরওয়ার্ড : মার্কো আর্নাউটোভিচ (রেড স্টার বেলগ্রেড), মাইকেল গ্রেগরিচ (অগসবার্গ), সাসা কালাজদিচ (লাস্ক)।