• ই-পেপার

বাংলাদেশ দলে ভিন্ন মাত্রা যোগ করেছেন আনিকা

মামলা জিতে বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন তারা

ক্রীড়া ডেস্ক
মামলা জিতে বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন তারা
আগামী ১১ জুন আজতেকা স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ছবি: এআই দিয়ে বানানো

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে যখন সমালোচনা চলছে, তখন মেক্সিকোর ১৪ হাজার দর্শক বিনামূল্যে উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। 

প্রায় ছয় দশক পুরোনো একটি চুক্তিকে ঘিরে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে নিজেদের সেই অধিকার বহাল রাখতে সক্ষম হয়েছেন সেসব দর্শক।

আগামী ১১ জুন ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু হবে। তিনটি বিশ্বকাপ আয়োজনের ইতিহাস গড়া প্রথম স্টেডিয়াম হতে যাচ্ছে এই ভেন্যু।

উদ্বোধনী ম্যাচেই প্রায় ১৪ হাজার দর্শক টিকিটের মূল্য পরিশোধ না করেই খেলা উপভোগ করবেন। আর এর পেছনে আছে এক ব্যতিক্রমী ইতিহাস। 

১৯৬০-এর দশকে স্টেডিয়ামটি নির্মাণের সময় অর্থসংকটে পড়ে কর্তৃপক্ষ। তখন প্রায় ৬০০টি বক্স ও ৮ হাজার গ্র্যান্ড স্ট্যান্ডের আসন আগাম বিক্রি করা হয়। ক্রেতাদের সঙ্গে করা চুক্তিতে উল্লেখ ছিল, ২০৬৫ সাল পর্যন্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত যেকোনো খেলা বা অনুষ্ঠানে তারা অতিরিক্ত টিকিট ছাড়াই প্রবেশাধিকার ভোগ করবেন।

ফলে বিশ্বকাপ, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, কনসার্ট কিংবা অন্য বড় আয়োজনেও এসব আসনের মালিকদের প্রবেশাধিকার বহাল থাকে। বর্তমানে এই সুবিধাভোগী আসনের সংখ্যা প্রায় ১৪ হাজার।

এর আগে ১৯৮৬ বিশ্বকাপেও ফিফা এসব আসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। তবে সে উদ্যোগ সফল হয়নি। ফলে ওই বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি ম্যাচও তারা বিনামূল্যে উপভোগ করেছিলেন। 

২০২৬ বিশ্বকাপের আগে আবারো বিষয়টি নিয়ে বিরোধ দেখা দেয়। ফিফা এবং স্টেডিয়াম পরিচালনাকারী প্রতিষ্ঠান এসব আসন নিজেদের টিকিট বিক্রির আওতায় আনতে চাইলেও আসন মালিকদের সংগঠন আদালতের শরণাপন্ন হয়। শেষ পর্যন্ত আদালত আসন মালিকদের পক্ষেই রায় দেন।

সংগঠনের মহাসচিব রবার্তো রুয়ানো ওর্তেগা বলেন, ‘আমাদের অধিকার আদালত স্বীকৃতি দিয়েছেন। বিশ্বকাপের ম্যাচ দেখতে আমাদের কোনো অর্থ দিতে হবে না।’

মেক্সিকান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব আসন ফিফার জন্য বিক্রি করতে না পারায় স্টেডিয়াম কর্তৃপক্ষকে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো (৭৭২ কোটি টাকা) ক্ষতিপূরণও দিতে হয়েছে।

তবে আদালতের রায়ের পরও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগ পর্যন্ত অনেক সুবিধাভোগী দর্শক তাদের ইলেকট্রনিক টিকিট হাতে পাননি। এ নিয়ে রবার্তো রুয়ানো ওর্তেগা সতর্ক করে বলেছেন, ‘প্রয়োজন হলে আমরা আবারো আদালতের দ্বারস্থ হব।’ 

সব জটিলতা সত্ত্বেও ১৪ হাজার আসনের মালিকরা আশাবাদী, তারা শেষ পর্যন্ত স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন এবং বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি বিনামূল্যে উপভোগ করবেন।

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল আইসিসি

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল আইসিসি

টেস্ট ক্রিকেটে প্রথাগতভাবে লাল বল দিয়ে খেলা হয়ে থাকে। দিবা-রাত্রির টেস্ট হলে গোলাপি বল দিয়ে খেলা হয়। 

তবে আবহাওয়ার কারণে খেলা ব্যাহত হলে কিংবা আলোকস্বল্পতার কারণে ফ্লাডলাইটের নিচে খেলার প্রয়োজন হলে উভয় দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যাবে।

প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশে আজ ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে আইসিসি।

টেস্ট ক্রিকেটে যেন আলোকস্বল্পতার কারণে সময় নষ্ট না হয়, এ জন্য গবেষণারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একসঙ্গে অর্থায়ন করবে। 

ক্রিকেটের নিয়মে আরো কিছু সংযোজন ও সংশোধন করেছে আইসিসি। এর মধ্যে একটি হচ্ছে পানিপানের বিরতির সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি।

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানিপানের বিরতির সময় প্রধান কোচ মাঠে প্রবেশ করতে পারেন। ওয়ানডে ক্রিকেটেও এমন নিয়ম চালুর অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

টি-টোয়েন্টিতে ইনিংস বিরতির সময় কমানোরও সিদ্ধান্ত হয়েছে। বর্তমান নিয়মে প্রথম ইনিংস শেষ হওয়ার পর ও দ্বিতীয় ইনিংস শুরুর আগে ২০ মিনিটের বিরতি দেওয়া হয়। নতুন নিয়মে বিরতি দেওয়া হবে ১৫ মিনিট।

টেস্টে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সেখানে খেলা না থামিয়ে ওভার শেষ করারও সিদ্ধান্ত এসেছে। 

নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সভায়। ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফি জুন-জুলাই থেকে এগিয়ে ওই বছরেরই ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ১০টি থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র‌্যাংকিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রতিনিধি পাঠানোর কথাও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলআনি বিসিবি নির্বাচন এবং বোর্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। বর্তমান কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কীভাবে সমন্বয় করা যায়, তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে আহমেদাবাদের সভায়। সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে আইসিসি বদ্ধপরিকর। 

আগামী ১ অক্টোবর থেকে ক্রিকেটের নতুন নিয়ম কার্যকর হবে।

গাড়ি পেয়েছেন ২০২৫ ও ২০২৬ সালে, চালাতে পারবেন ২০২৯ সালে

ক্রীড়া ডেস্ক
গাড়ি পেয়েছেন ২০২৫ ও ২০২৬ সালে, চালাতে পারবেন ২০২৯ সালে
এবারের আইপিএলে টাটা সিয়েরা সিইউভি গাড়ি জিতেছেন বৈভব সূর্যবংশী। ছবি: এআই দিয়ে বানানো

একটি-দুটি নয়; পাঁচটি-পাঁচটি পুরস্কার। সেটাও মাত্র ১৫ বছর বয়সে! রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে না পারলেও বৈভব সূর্যবংশী এবারের আইপিএলে প্রায় সব আলো একাই কেড়েছেন। 

ভারতের এই বিস্ময় বালক হয়েছেন টুর্নামেন্টসেরা, করেছেন সর্বোচ্চ রান, মেরেছেন সর্বোচ্চ ছক্কা। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছে তার হাতে। 

তবে যে পুরস্কার জেতার কারণে সূর্যবংশীকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, তা একটি গাড়ি। এবারের আইপিএলে রেকর্ড ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি পেয়েছেন টাটা সিয়েরা সিইউভি গাড়ি, যার দাম ২৭ লাখ টাকা। 

এত অল্প বয়সেই তিনটি গাড়ির মালিক হয়ে গেলেন সূর্যবংশী। গত বছর আইপিএলেও সুপার স্ট্রাইকারের পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন টাটা ব্র্যান্ডের গাড়ি। কার্ভ মডেলের সেই গাড়ির বর্তমান বাজারমূল্য ২৪ লাখ ৮১ হাজার টাকা। 

IPL CAR
গত বছরের আইপিএলেও গাড়ি উপহার পান সূর্যবংশী। ছবি: বিসিসিআই

শুধু কি তাই? আইপিএলের গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রাজস্থান রয়্যালসের মালিক রঞ্জিত বরঠাকুর সূর্যবংশীকে ১ কোটি ২৯ লাখ টাকা দামের মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দেন। 

কিন্তু আগের দুটি গাড়ির চাবি সূর্যবংশী মায়ের হাতে তুলে দিয়েছেন। এবারো হয়তো তেমন কিছুই হবে। কারণ, সূর্যবংশী তিনটি গাড়ির মালিক বনে গেলেও সেগুলো নিজে চালাতে পারবেন না। 

ভারতের সড়ক পরিবহন ও মোটরযান আইন অনুযায়ী, ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ গিয়ারযুক্ত মোটরসাইকেল, বাইক, স্কুটি এবং চার চাকার গাড়ি চালাতে পারবেন না। ১৮ বছরের কম বয়সী কেউ গাড়ি বা বাইক চালালে তা গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে। এতে ২৫ হাজার রুপি (৩২ হাজার টাকা) জরিমানা, এমনকি গাড়ির নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

২০২৯ সালের ২৭ মার্চ সূর্যবংশীর বয়স ১৮ বছর পূর্ণ হবে। এরপরই তিনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। তাই আরো প্রায় পৌনে তিন বছর সূর্যবংশীকে চালক রাখতে হবে।  

টানা দুই আইপিএল জয়ের কৃতিত্ব কোচ ফ্লাওয়ারকে দিলেন পতিদার

ক্রীড়া ডেস্ক
টানা দুই আইপিএল জয়ের কৃতিত্ব কোচ ফ্লাওয়ারকে দিলেন পতিদার

আইপিএলে প্রথম শিরোপার জিততে দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। গত মৌসুমে সেই গেঁড়ো খোলার পর এবার আরেকটি শিরোপা জিতে নিল বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজিটির টানা দুই আইপিএল জয়ের কৃতিত্ব কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে দিলেন অধিনায়ক রজত পতিদার।

রজত পতিদার বলেছেন, দলের সংস্কৃতি পরিবর্তনের জন্য কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের প্রচেষ্টাই আইপিএলে শিরোপা ধরে রাখতে সাহায্য করেছে।

গত রবিবার ফাইনালে বিরাট কোহলির ৪২ বলে অপরাজিত ৭৫ রানের সুবাদে বেঙ্গালুরু ১৫৬ রানের লক্ষ্য তাড়া করে গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঁচ উইকেটের জয় তুলে নেয়।

২০২৪ আইপিএল মৌসুমে কোচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যোগ দেন জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় ফ্লাওয়ার। ফ্র্যাঞ্চাইজিটি আইপিএলের দীর্ঘ ১৭ আসর থাকে শিরোপা শূন্য। সেই তকমা জেড়ে ফেলে বেঙ্গালুরু টানা দুইবার শিরোপার স্বাদ পাওয়াতে অবদান রাখে এই সাবেক ক্রিকেটার।

অধিনায়ক রজত পতিদার বলেন, ‘আইপিএলের পাঁচ মৌসুম খেলেছি। ফ্লাওয়ার অন্যতম সেরা কোচদের একজন। তিনি যেভাবে খেলোয়াড়দের সামলান, বিশেষ করে নতুন খেলোয়াড়দের, তা সত্যিই প্রশংসীয়।’