দেশের বাস্কেটবলের উন্নয়নে এক নতুন দিগন্ত! আজ বসুন্ধরা স্পোর্টস সিটির চমৎকার উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।
পরিদর্শনকালে তাদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। কোর্ট পরিদর্শনের সময় কোর্টের আন্তর্জাতিক মান, বিশেষ করে এর চমৎকার উডেন ফ্লোরের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। বিশ্বমানের ভেন্যুতে আগামীতে আন্তর্জাতিকসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে তীব্র আগ্রহ প্রকাশ করেছেন তারা।
সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে এই আধুনিক কোর্টটিতে নিয়মিত প্র্যাকটিস সেশনের জন্য ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেন জাতীয় দলের কোচ ও ফেডারেশন সাধারণ সম্পাদক।
বসুন্ধরা স্পোর্টস সিটির এই আধুনিক অবকাঠামো দেশের বাস্কেটবলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।




