• ই-পেপার

বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা

২০২৬ বিশ্বকাপে নজর কাড়তে পারে সাত আফ্রিকান খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপে নজর কাড়তে পারে সাত আফ্রিকান খেলোয়াড়

আসন্ন  ৪৮ দলের ফিফা বিশ্বকাপে রেকর্ড দশ আফ্রিকান দেশ অংশ নেবে। যেখানে বহু তারকা খেলোয়াড় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। 

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম আফ্রিকান দল হিসেবে  ইতিহাস সৃষ্টি করেছিলমরক্কো। তিন দেশে আয়োজিত বিশ্বকাপে প্রথম অংশ নিচ্ছে কেপ ভার্দে এবং ১৯৭৪ সালের পর প্রথমবারের বিশ্বকাপে ফিরেছে ডিআর কঙ্গো।

বিবিসি স্পোর্টস ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত  যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় নজর রাখার মতো আফ্রিকার সাতজন খেলোয়াড়কে বেছে নিয়েছে।

আন্তোয়ান সেমেনিয়ো : লন্ডনে জন্মগ্রহণকারী ঘানা জাতীয় দলের খেলোয়াড় আন্তোয়ান সেমেনিয়ো। ঘানার এই ফরোয়ার্ড গেল মাসে চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনালে অসাধারণ নৈপুণ্যই জয়সূচক গোল করে শিরোপা জিতাতে সাহায্য করে ম্যানসিটিকে। তবে প্রিমিয়ার লিগের শিরোপা জিতাতে ব্যর্থ এই স্ট্রাইকার।

ইয়ান ডিওমান্ডে : ২০১৪ সালের পর আবার বিশ্বকাপে ফিরেছে ‘দ্য এলিফ্যান্টস’ খ্যাত আইভরি কোস্ট। দিদিয়ে দ্রগবার পর ইয়ান ডিওমান্ডেকে আইভরি কোস্ট সেরা তারকা মনে করা হচ্ছে। তিনি জার্মান বুন্দেসলিগার ক্লাব লিপজিগে নৈপুণ্যের সাক্ষর রেখেছেন ইতিমধ্যে। 

বিস্তারিত আসছে.....

ফ্রেঞ্চ ওপেন

সাবালেঙ্কাকে বিদায় করে রুশ তরুণীর চমক

ক্রীড়া ডেস্ক
সাবালেঙ্কাকে বিদায় করে রুশ তরুণীর চমক
সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনে রানার্স-আপ হলেও এবার কোয়ার্টার ফাইনালে বিদায় সাবালেঙ্কার। ছবি : এক্স থেকে

নামের পাশে চারটি গ্র্যান্ড স্লাম থাকলেও ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়া হয়নি আরিনা সাবালেঙ্কার। সর্বশেষবার ফাইনালে উঠলেও কোকো গফের কাছে হারতে হয়েছে নারী এককের শীর্ষ বাছাইকে।

নিশ্চয়ই এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে নেমেছিলেন সাবালেঙ্কা। চতুর্থ রাউন্ডে দুই বারের গ্র্যান্ড স্লামজয়ী নাওমি ওসাকাকে হারিয়ে রোলাঁ গ্যারোতে ছুটছিলেনও দুর্দান্ত গতিতে। কিন্তু আজ বেলারুশ তারকার দৌড় থামিয়ে দিলেন ডায়ানা শ্নাইডার। যিনি কিনা এবারই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন।

 

পরিসংখ্যানের হিসেবে তাই সাবালেঙ্গার বিদায়কে অঘটনই বলা যায়। রোঁলা গারোর কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৫-৭ ও ০-৬ গেমে হেরেছেন তিনি। অথচ ২২ বছর বয়সী ডায়ানার বিপক্ষে প্রথম সেট জিতে শুরুটা দারুণ করেছিলেন সাবালেঙ্কা। ফিরতি সেটে লড়াই করলেও শেষ সেটে রাশিয়ান তরুণীর সামনে দাঁড়াতেই পারেননি তিনি। 

সাবালেঙ্কাকে বিদায় করে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন পোল্যান্ডের মায়া শোয়ালিনস্কা। অন্য সেমিফাইনালে লড়বেন মিরা আন্দ্রিভা ও মার্তা কস্ত্যুক। চারজনই প্রথমবারে মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ চারে উঠেছেন। ফ্রেঞ্চ ওপেন তাই নতুন রানিই পেতে যাচ্ছে।

মোসাদ্দেককে বাংলাদেশ দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

ক্রীড়া ডেস্ক
মোসাদ্দেককে বাংলাদেশ দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
৪ বছর আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। ছবি : ক্রিকইনফো

দীর্ঘ প্রতিক্ষার অবসান। ৪ বছর আবারও বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ ২০২২ সালে নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি।

মোসাদ্দেক ওয়ানডে খেলেছেন তারও ৩ মাস আগে। একই বছরের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন তিনি। প্রথম দুই ওয়ানডের ঘোষিত দলে আছেন তিনি।

তাতে ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের পুরস্কারই পেলেন মোসাদ্দেক। আবাহনী লিমিটেডের হয়ে ৩১০ রান করা ব্যাটার শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ১১ নম্বরে থাকলেও এবার বেশ ধারাবাহিক তিনি। ৩০ বছর বয়সী ব্যাটারের ৬ ইনিংস তারই প্রমাণ। ইনিংসগুলো হচ্ছে—১৭, ১০১, ৬২*, ৫৭, ৩০ ও ৪৩ (শুরুতে প্রথম ম্যাচ)।

আরো পড়ুন
৪ বছর পর বাংলাদেশ দলে মোসাদ্দেক

৪ বছর পর বাংলাদেশ দলে মোসাদ্দেক

 

দুর্দান্ত ফর্মের জন্যই দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। ১৬ সদস্যের দল ঘোষণায় সেটাই উল্লেখ করেছেন হাবিবুল বাশার সুমন। অলরাউন্ডারকে নেওয়ার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘আমাদের কাছে মনে হয়েছে যেখানে মোসাদ্দেককে আমরা চিন্তা করছি যেখানে আফিফ ব্যাটিং করে, নাম্বার সিক্স, সেখানে মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং নাম্বার সিক্সে হি ইজ মোর... তার স্কিল লেভেলটা আরো বেশি কাজে লাগবে আমাদের জন্য। সঙ্গে সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। আগেও খেলেছে, এমনকি প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে। একই সঙ্গে ওর যে অলরাউন্ডার এবিলিটি সেটাও আমরা কাজে লাগাতে পারব। কারণ তার বোলিং দক্ষতা বেশ কাজে লাগবে।’

ব্যাটের পাশাপাশি প্রিমিয়ার লিগে বোলিং দক্ষতার প্রমাণও দিয়েছেন মোসাদ্দেক। ৭ ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। তার ফেরাটা দলে ভারসাম্য রাখবে বলে মনে করেন হাবিবুল বাশার। সাবেক অধিনায়ক বলেছেন, ‘তিনি যদি আসেন আমাদের ব্যালেন্সটা আরেকটু ভালো হয়। আমরা পাঁচজন ব্যাটসম্যান নিয়ে খেলি, দেন নাম্বার সিক্স বোলারদের মাঝে মাঝে আমরা একটু অভাব অনুভব করি। আমার মনে হয় মোসাদ্দেক সেই কাজটা খুব ভালো মতো কভার করতে পারবে—ব্যাটিংয়ের সঙ্গে বোলিং দক্ষতা দিয়ে।’

প্রস্তুতি ম্যাচে হাইতির কাছে বিধ্বস্ত নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
প্রস্তুতি ম্যাচে হাইতির কাছে বিধ্বস্ত নিউজিল্যান্ড

প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাইতি। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে চার গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপসঙ্গী এই ক্যারিবীয়ান দলটি। যা হাইতির উচ্ছ্বসিত সমর্থকদের আনন্দিত করেছে এবং অল হোয়াইটস অধিনায়ক ক্রিস উডের একটি মাইলফলক ম্যাচকে ম্লান করে দিয়েছে।

ইন্টার মায়ামি সিএফ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই গোল করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া হাইতিকে লিডে এনে দেয় রুবেন প্রভিডেন্স। বিরতির ছয় মিনিট পর বদলি খেলোয়াড় হিসেবে ব্যবধান দ্বিগুণ করেন লেনি জোসেফ। 

ম্যাচের ৬০ মিনিটে এক দুর্দান্ত হেডে দলের তৃতীয় গোলটি করেন ফ্রানৎসদি পিয়েরো। এরপর মার্কুস লাক্রোয়া এক দূরপাল্লার রকেট শটে গোল করে ৪-০ ব্যবধানের বড় জয় তুলে নেয় বিশ্বকাপের সর্বনিম্ন র‍্যাংকিংয়ের দলটি থেকে।

তবে হাইতির প্রস্তুতি পর্ব কিছুটা ম্লান হয়ে যায় মিডফিল্ডার উডেনস্কি পিয়েরের ভিসা সমস্যায়। কারণ তিনি এখনো দেশেই অবস্থান করছেন। মার্কিন কর্তৃপক্ষ অনেক দেরিতে তার ভিসা অনুমোদন করায় পিয়ের নিউজিল্যান্ডারদের বিপক্ষে খেলতে পারেননি।

এদিকে দল হারলেও নিউজিল্যান্ডের অধিনায়ক উড গড়েছেন এক ব্যক্তিগত মাইলফলক। হাইতির বিপক্ষের ম্যাচ দিয়ে দেশের হয়ে খেলেছেন সর্বাধিক ৮৯ ম্যাচ।