• ই-পেপার

২০২৬ বিশ্বকাপে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সামনে সেই দক্ষিণ আফ্রিকা

সাহিদ রহমান অরিন
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সামনে সেই দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, অনেক গোল হয়, কত ধরনের উদযাপন করতে দেখা যায়...কিন্তু এখনো কানে বাজে সেই কয়েকটি বাক্য, সেই কণ্ঠস্বর, ‘ইটস শাবালালা...গোল বাফানা বাফানা, গোল ফর সাউথ আফ্রিকা, গোল ফর অল আফ্রিকা। জাবুলিলা রিজয়েস!’

১১ জুন ২০১০। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম গোলের পর বিশ্বখ্যাত ধারাভাষ্যকার পিটার ড্রুরির মুখ থেকে বেরিয়েছিল কথাগুলো। সেই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো। ১৬ বছর পর আজ আরেকটি ১১ জুনে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। কাকতালীয়ভাবে এবারও মুখোমুখি সেই দুই দল! পার্থক্য বলতে এবার মেক্সিকো স্বাগতিক, দক্ষিণ আফ্রিকা অতিথি।

ফুটবলের ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে তৃতীয়বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনে  প্রস্তুত মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম। গর্বে বুক ভরে যাওয়ার মতো ব্যাপার হলো, এ মাঠেই ১৯৭০ সালে পেলে এবং ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন। আজতেকায় বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে যখন সেসব স্মৃতি ফুটিয়ে তোলা হবে, মেক্সিকানরা তখন বিশ্বকাপে শুভ সূচনার প্রত্যাশায়ও থাকবে। অবশ্য বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অজেয় থাকাটা অভ্যাস বানিয়ে ফেলেছে মেক্সিকো। এমন সর্বশেষ সাত ম্যাচে হারেনি তারা। আরেকটি তথ্য দিলে স্বাগতিকদের তো আজ হারার কোনো প্রশ্নই আসে না। আজতেকায় এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত মেক্সিকো (জয় ৫, ড্র ২)। শক্তিমত্তা, ইতিহাস, সাম্প্রতিক ফর্ম—সবকিছুতেই এবার দক্ষিণ আফ্রিকার চেয়ে ঢের এগিয়ে মেক্সিকো। ফিফা র‌্যাংকিংয়ে উত্তর আমেরিকার দেশটি আছে ১৪ নম্বরে, আফ্রিকার দেশটির অবস্থান ৬০ নম্বরে।

আন্তর্জাতিক ফুটবলে দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। তাতে মেক্সিকোর জয় দুটি, দক্ষিণ আফ্রিকার একটি আর ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা হয়েছিল ড্র। ওই বিশ্বকাপে মেক্সিকোর প্রধান কোচ হাভিয়ের আগিরে এবারও দলটির ডাগ আউটে দাঁড়াচ্ছেন। মজার ব্যাপার হলো, ১৬ বছর আগের ১১ জুন শাবালালার গোলে পিছিয়ে পড়ার পর মেক্সিকো যাঁর গোলে সমতা এনেছিল, সেই রাফায়েল মার্কেজ এখন দলের সহকারী কোচ। এ বছরের ফর্ম মেক্সিকানদের বহুগুণে আত্মবিশ্বাসী করে তুলেছে। ২০২৬ সালে আট ম্যাচ খেলে হারেনি আগিরের দল। ছয় জয়ের বিপরীতে ড্র দুটি। ড্র দুটি আবার যেনতেন দলের বিপক্ষে নয়। একটিতে প্রতিপক্ষ ছিল পর্তুগাল, অন্যটিতে বেলজিয়াম।

তবে উগো ব্রোসের দক্ষিণ আফ্রিকাকে একেবারে খাটো করে দেখার সুযোগ নেই। সর্বশেষ তিন বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলটির এবার ফেরাটাই তো একটা অর্জন। এবার আয়োজক দেশের দর্শকদের সামনে অন্তত ১ পয়েন্ট তুলে নিতে পারলে তা হবে আরো বড় কিছু। ব্রোসের সম্ভাব্য ৪-২-৩-১ ফরমেশন সেই কথাই বলছে। আক্রমণভাগে তিনি রাখতে যাচ্ছেন শুধু একজনকে ইংলিশ ক্লাব বার্নলির ফরোয়ার্ড লাইল ফস্টার। রক্ষণ আর মাঝমাঠ জমাট রেখে স্বাগতিকদের রুখে দেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য। আগিরে একাদশ সাজাতে পারেন ৪-৩-৩ ছকে। মেক্সিকোরও মূল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে ইংলিশ ক্লাব ফুলহামের রাউল হিমেনেজকে। তাঁর দুই পাশে থাকতে পারেন হুলিয়ান কিনিয়োনেস ও রবার্তো আলভারাদো। আপন নীড়ে জয়ের সুবাস বইয়ে দিয়েই যে বিশ্বকাপ শুরুর লক্ষ্য মেক্সিকোর, তা না বললেও চলছে। সুপার কম্পিউটারের বাজিও স্বাগতিকদের পক্ষে। আজতেকায় এখন মেক্সিকান ঢেউ দেখার অপেক্ষা।

মেক্সিকোর সম্ভাব্য একাদশ

রানহেল, গালার্দো, আলভারেজ, মন্তেস, রেয়েস, গুতিয়েরেস, লিরা, ফিদালগো, কিনিয়োনেস, হিমেনেজ, আলভারাদো।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

উইলিয়ামস, মুদায়ু, ওকোন, এমবোকাজি, মোদিবা, মোকোয়েনা, অ্যাডামস, অ্যাপোলিস, জোয়ানে, মোরেমি, ফস্টার।

ইংলিসের দিকে তেড়ে যাওয়ার শাস্তি পেলেন নাহিদ

ক্রীড়া ডেস্ক
ইংলিসের দিকে তেড়ে যাওয়ার শাস্তি পেলেন নাহিদ
ইংলিসের সঙ্গে নাহিদের বাগবিতণ্ডার মুহূর্ত। ছবি : কালের কণ্ঠ

শুধু গতি দিয়ে নয়, শরীরী ভাষাতেও চোখ রাঙানি দিয়েছেন নাহিদ রানা। তবে দুর্দান্ত বোলিংয়ে বাহ্বা পেলেও চোখ রাঙানি দেওয়ায় জুটেছে শাস্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় তিরস্কার করা হয়েছে নাহিদকে।

সঙ্গে নাহিদের নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্টও। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘটনাটি ঘটেছে প্রথম ওয়ানডের ১১তম ওভারে। উইকেটরক্ষক লিটন দাসের হাতে জশ ইংলিসকে ক্যাচ দিতে বাধ্য করার পর অস্ট্রেলিয়ার অধিনায়কের দিকে আগ্রাসী ভঙ্গিতে তেড়ে গিয়েছিলেন নাহিদ। বিপরীতে ইংলিসও তার দিকে এগিয়ে যান।

এ ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভাঙার অভিযোগ আনা হয়েছে নাহিদের বিরুদ্ধে। লেভেল-১-এর সর্বনিম্ন শাস্তি তাই তিরস্কার করা হয়েছে। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসে দ্বিতীয় অপরাধ ২৩ বছর বয়সী পেসারের। সেবার আয়ারল্যান্ডের ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মারায় ম্যাচ ফির ২৫ শতাংশ ও ১ ডিমেরিট পয়েন্ট জুটেছিল তার কপালে।

মিরপুরে প্রথম ওয়ানডে শেষে নাহিদের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন দুই অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ-গাজী সোহেল। তাদের সমর্থন জানান তৃতীয় ও চতুর্থ আম্পায়ার আহসান রাজা এবং মোরশেদ আলী খান। অভিযোগের ভিত্তিতে পরে ম্যাচ রেফারি প্রকাশ ভাট এই শাস্তি দেন। নাহিদ শাস্তি মেনে নেওয়ায় পরে আর শুনানির প্রয়োজন পড়েনি।

প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। জয়ে ৪১ রানে ৪ উইকেট নিয়ে অবদান রেখেছেন নাহিদ।

নিরাপত্তাত্রুটিতে ফাঁস হলো মেসিদের তথ্য

ক্রীড়া ডেস্ক
নিরাপত্তাত্রুটিতে ফাঁস হলো মেসিদের তথ্য
ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের অবার্ন শহরের জর্দান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশ নিতে গিয়ে বড় ধরনের নিরাপত্তাত্রুটির সম্মুখীন হয়েছে মেসিবাহিনী। আর্জেন্টিনা জাতীয় দলের সব খেলোয়াড়ের পাসপোর্ট নম্বর এবং সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানা। বুধবার (১০ জুন) তথ্য জানায় রয়টার্স।

সাধারণত ম্যাচের এক ঘণ্টা আগে গণমাধ্যমে অফিশিয়াল খেলোয়াড়দের তালিকা দেওয়া হয়। ভুলবশত না মুছেই অফিশিয়াল টিম শিটে তালিকাভুক্ত পাসপোর্ট নম্বর ও সংবেদনশীল তথ্যসহ গণমাধ্যম ও জনসাধারণের কাছে সরবারহ করা হয়। দায়িত্ব নিয়োজিত অফিশিয়ালদের গাফিলতিতে শুরুর একাদশে থাকা খেলোয়াড় এবং বদলি বেঞ্চের সব ফুটবলারের তথ্যই এর মাধ্যমে ফাঁস হয়ে যায়।

এর মধ্যে লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের মতো তারকা খেলোয়াড়রা রয়েছেন। আইসল্যান্ড ফুটবল দল তাদের টিম শিটে পাসপোর্ট নম্বর জমা না দেওয়ায় তারা এই তথ্য ফাঁসের শিকার হওয়া থেকে বেঁচে যায়।

আগামী মঙ্গলবার গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে।

‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে যোগাযোগ ছিল সোমালি রেফারির : মার্কিন কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক
‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে যোগাযোগ ছিল সোমালি রেফারির : মার্কিন কর্মকর্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বাদ পড়া সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানের সঙ্গে ‘সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের’ যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা।

গেল বছর আফ্রিকার বর্ষসেরা রেফারি হিসেবে মনোনীত ৩৪ বছর বয়সী এই সোমালিয়ান। বিশ্বকাপের রেফারি হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম সোমালি হতে চলেছিলেন তিনি। কিন্তু কূটনৈতিক পাসপোর্ট এবং একক প্রবেশাধিকারের মার্কিন ভিসা থাকা সত্ত্বেও প্রবেশ করতে দেওয়া হয়নি এই রেফারিকে। গত সোমবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প প্রশাসন কর্তৃক ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১২টি দেশের মধ্যে সোমালিয়া অন্যতম।

ট্রাম্প প্রশাসনের একটি সূত্র জানিয়েছে ‘বিশ্বকাপে অংশ নিতে এই রেফারি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃক আরো তদন্তের পর, সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতাসহ আপত্তিকর তথ্য পাওয়ায় যায়। তাতে মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ) অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষিত হয় আরতান।