• ই-পেপার

ফুটবল উন্মাদনায় বাধা হবে না তো লোডশেডিং?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালের কণ্ঠ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুরে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

ঐতিহাসিক জয় পাওয়ায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো—

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় টাইগাররা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তুলবে।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরো বড় সাফল্য অর্জন করবে। এ অর্জনের জন্য তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

দ্বিতীয় ওয়ানডেতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পাওয়ার বিপরীতে মিরপুরেই প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১৪ জুন, ভেন্যু যথারীতি মিরপুর।

ব্যয়বহুল বিশ্বকাপ ভক্ত টানতে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হোটেল ও বিমান সংস্থাগুলো

ক্রীড়া ডেস্ক
ব্যয়বহুল বিশ্বকাপ ভক্ত টানতে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হোটেল ও বিমান সংস্থাগুলো
ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরুর আর কয়েক ঘন্টা বাকি। বৈশ্বিক এই আসরের উন্মাদন এখনো পৌঁছায়নি আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে। পর্যটকদের যে সমাগমের আশা করা হয়েছিলো বাস্তবে তা শূন্য।

চার বছর পর পর অনুষ্ঠিত এই আসর নিয়ে বেশ আশায় ছিলো মার্কিনীরা। তাদের পর্যটন শিল্পে ব্যাপক সাড়া ফেলবে। বাস্তবে তার উল্টো দেখা যাচ্ছে পরিস্থিতি। বিভিন্ন সংস্থাগুলো একে ভয়ের পরিবেশ হিসেবেও বর্ণনা করছে।

আকাশছোঁয়া টিকিট মূল্য হওয়ায় বিদেশি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে আয়োজক দেশ। এতে কমে গেছে ফ্লাইট বুকিং। উল্লেখসংখ্যক ভ্রমনকারী না হওয়া হোটেলে ভাড়া কমাতে বাধ্য হচ্ছে হোটেল মালিকরা।  বিশ্লেষকরা বলছেন, অতীতের বিশ্বকাপগুলোর তুলনায় এবারের উত্তেজনা অনেকটাই কম দেখা যাচ্ছে।

তিন দেশে ম্যাচ আয়োজনে ভক্তদের পছন্দের দলের খেলা দেখতে দীর্ঘ ভ্রমন আর্থিক ব্যয়ের ইচ্ছা তো আছে। তাছাড়া ১৬ শহরে ম্যাচ দেখার খরচ, ভিসার বাধা এবং আনুষঙ্গিক বিষয় বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

আর বিশ্বকাপ ফুটবল এমন একটি দেশে হচ্ছে যেখানে ইউরোপের চেয়ে কম জনপ্রিয় ফুটবল খেলা। এই শূণ্যস্থান মার্কিনীরাও পূরণ করতে পারছে না।

হোটেল অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্ক সিটির সিইও বিজয় দণ্ডপাণি বলেছেন, সবমিলিয়ে এটি একটি হতাশাজনক ঘটনা। এর চেয়ে ভালো কোনো শব্দ আমার বলার নেই।  বিশ্বকাপকে কেন্দ্র করে হোটেল ব্যবসায় আয়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছিলো। এমন পরিস্থিতিতে ৬০ শতাংশ কমিয়ে ৬ কোটি ডলারে নামিয়ে আনা হয়েছে।

বিমান চলাচল সংক্রান্ত তথ্য ও বিশ্লেষণকারী সংস্থার(সিরিয়াম) তথ্য অনুযায়ী, গেল বছর ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রে ভ্রমণ অনেকাংশে কমিয়ে দেয়। চলতি বছরের জুন-জুলাইতেই এই হার আরো কমে  ৩.৮ শতাংশে নেমেছে। 

১৯শে জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও ইউরোপ থেকে বুকিং কমেছে ১৫.৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রে পৌঁছে নাচে-গানে মাতল নবাগত কুরাসাও

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রে পৌঁছে নাচে-গানে মাতল নবাগত কুরাসাও

এবারের ৪৮ দলের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ অংশ নিতে যাচ্ছে দেশটি। গত বুধবার বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছায়। এসময় অত্যন্ত উৎসবমুখর এবং আকর্ষণীয় শৈলীতে নাচে-গানে মাততে দেখা যায় দলটির খেলোয়াড়দের।এমন একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাদের স্মরণীয় সময়টি।

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, দ্বীপরাষ্ট্র রাষ্ট্রটি 'ব্লু ওয়েভ' নামে পরিচিত। ঐতিহ্যবাহী ক্যারিবিয়ান সুর ও নাচের ছন্দে বিশ্বকাপের মাটিতে পা রাখে, যেখানে বিমানের পাইলটকেও তাদের সাথে নাচতে দেখা যায়।

মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার ছোট্ট দেশটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে যোগ্যতা অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। যা আগে ২০১৮ সালে আইসল্যান্ডের দখলে ছিল।

২০২৫ সালের নভেম্বরে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোল শূন্য ড্র করে। এতে গ্রুপ সেরা হিসেবে মূল পর্ব নিশ্চিত করে  'ব্লু ওয়েভ'রা।

কুরাসাও দলটির এই রূপকথার মতো যাত্রা বিশ্ব ফুটবলে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। আন্ডারডগ হিসেবে তারা গ্রুপ পর্বে বড় কোনো অঘটন ঘটাতে পারে কি না, তা দেখতে ফুটবল বিশ্ব মুখিয়ে আছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর হৃদয়-মিরাজ। ছবি : মীর ফরিদ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

এক ম্যাচ হাতে রেখে পাওয়া সিরিজ জয়ের ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ।

শুরুতে ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের গোড়াপত্তন করেন তারা। তবে ১২ রানের ব্যবধানে দুজনই ড্রেসিংরুমে ফেরেন। কাঁটায় কাঁটায় ৪২ রান করেন দুজনই।

শুরুটা ভালো করলেও ২১ রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। অন্যদিকে প্রথম ওয়ানডের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত আজ ফেরেন ১৫ রানে। তাতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষটায় আর কোনো বিপদ হতে দেননি তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন তারা। অধিনায়ক মিরাজ শেষটা করেন ছক্কা হাঁকিয়ে। তার ২২ রানের বিপরীতে ৪০ রানে অপরাজিত থাকেন হৃদয়। তাতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

জয়ের অর্ধেক কাজ অবশ্য বোলাররাই সেরে রেখেছিলেন। বিশেষ করে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই উইকেট বৃষ্টি নামিয়েছিলেন তারা। দুজনের পেস তোপে রানের খাতা খোলার আগেই ৩ ব্যাটার হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত প্রতিপক্ষরা বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে মারনাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেটের সৌজন্যে। তাদের মূল স্কোর ছিল ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান।

সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন লাবুশানে-বার্টলেট। বার্টলেটের ৫২ রানের বিপরীতে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন লাবুশানে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তাসকিন-মুস্তাফিজ। ২৭ রান খরচ করে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১৪ জুন, মিরপুরেই।