অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে ৪১ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৯২ রান। সেই লক্ষ্য থেকে আর মাত্র ৩০ রান দূরে টাইগাররা। ৫৮ বলে ৩০ রান করতে বাংলাদেশের হাতে আছে পাঁচ উইকেট।
২ দিন আগে
সিরিজ জয়ে দরকার আর ৩০ রান, হাতে এখনো ৫ উইকেট

২ দিন আগে
সৌম্যের পর শান্তও আউট

ওপেনার সৌম্য সরকারের পর উইকেট হারিয়েছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ান কিপার জজ ইংলিশের হাতে ক্যাচ তোলার আগে শান্ত করেছেন ৫৩ বলে ৪১ রান। সিরিজ জিততে ৪১ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৯২ রান। ১৯ ওভারে বাংলাদেশ স্কোর বোর্ডে ৩ উইকেটে ১০৫ রান সংগ্রহ করেছে।
২ দিন আগে
ফিফটির আগে ফিরলেন সৌম্য

ফিফটির আগেই আউট হয়েছেন ওপেনার সৌম্য সরকার। ম্যাট রেনশর বলে ক্যাচ তোলার আগে করেছেন ৪৭ বলে ৪২ রান।
২ দিন আগে
সৌম্য-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিততে টাইগারদের লক্ষ্য ১৯২ রান। সেই লক্ষ্যে এগোচ্ছে ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি। ৮২ বলে ৭৭ রানে এখনো অপরাজিত (সৌম্য ৩২ বলে ৩৪* এবং শান্ত ৩৯ বলে ৩৭*) এই দুই ব্যাটার। এর আগে শূন্য রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়েছে বাংলাদেশ।
