• ই-পেপার

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের রেকর্ড, পাত্তাই পেল না শ্রীলঙ্কা

কুরাসাওয়ের গোলে ইতিহাস, তবুও প্রথমার্ধে এগিয়ে জার্মানি

ক্রীড়া ডেস্ক
কুরাসাওয়ের গোলে ইতিহাস, তবুও প্রথমার্ধে এগিয়ে জার্মানি

বিশ্বকাপে কোয়ালিফাই করেই ইতিহাস গড়েছিল কুরাসাও। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি এবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমে পেয়ে গেছে প্রথম গোলের দেখাও। তবে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে আছে তারা।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে। পেনাল্টি থেকে গোল করেন জার্মানি ফরোয়ার্ড কাই হাভার্টজ।

এর আগে, মাত্র ২১ মিনিটেই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের নাম লিখে কুরাসাও। বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শট নেন রাইটব্যাক লিভানো কোমেনেসিয়া। তার শট ঠেকাতে ব্যর্থ হন জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

আর সেই গোলের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাসের জন্ম। এটি বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোল, আর সেটিও এসেছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি জার্মানির বিপক্ষে।

তবে সমতায় থাকা মাত্র ১৭ মিনিট সহ্য করে জার্মানি। ৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এতে ২–১ গোলে এগিয়ে যায় জার্মানি।

এর আগে ম্যাচের মাত্র ৬ মিনিটে খেলার প্রথম গোল করেন জার্মান মিডফিল্ডার এনমেচা।

নয়্যারকে নিয়ে জার্মানির শুরু, নেই রুডিগার

ক্রীড়া ডেস্ক
নয়্যারকে নিয়ে জার্মানির শুরু, নেই রুডিগার
সংগৃহীত ছবি

বিশ্বকাপের নবাগত দল কুরাসাওয়ের বিপক্ষে ম্যানুয়েল নয়্যারকে শুরুর একাদশে রেখেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি লিগ কাপের ফাইনাল।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হাস্টন স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জার্মানির একাদশে আছে আরো চমক। ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগার নেই শুরুর একাদশে। রক্ষণভাগে জায়গা পেয়েছেন জনাথন তাহ ও নিকো সলোটারবেক। জসুয়া কিমিখি ও নাথানিয়েল ব্রাউন আছেন ফুলব্যাকে। 

জার্মানির মিডফিল্ডেও আছে চমক। অভিজ্ঞ লিরয় গোরেস্কার জায়গা পাননি শুরুর একাদশে। নেই অ্যাঞ্জেলো স্টিলারও। মাঝমাঠ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখের অ্যালেক্সজান্ডার পাভলোভিক ও বরুশিয়া ডর্টমুন্ডের ফেলিক্স নামিচার কাঁধে। ফরোয়ার্ড লাইনে লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ ও কাই হাভার্টেজকে রাখা হয়েছে।

জার্মানির শুরুর একাদশ : ম্যানুয়েল নয়্যার, জসুয়া কিমিখ, জোনাথন তাহ নিকো স্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন, অ্যালেক্সজান্ডার পাভলোভিক, ফেলিক্স নামিচা, লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ, কাই হাভার্টেজ। 

কুরাসাওয়ের শুরুর একাদশ : ইলয় রুম, দেভেরন ফনভিলে, আরমান্দো অবিসপো, রিচের্ডলি বাজোয়ের, সেরেল ফ্লোরানাস, লিওনার্দো বাকুনা, লিভানো কমেনেনসিয়া, জুনিনহো বাকুনা, তাহিথ চঙ, সান্তজি হানসেন, জার্গেন লোকাদিয়া।

টর্নেডো সতর্কতায় হোটেলবন্দি ইংল্যান্ডের বিশ্বকাপ দল

ক্রীড়া ডেস্ক
টর্নেডো সতর্কতায় হোটেলবন্দি ইংল্যান্ডের বিশ্বকাপ দল

ক্যানসাস সিটিতে টর্নেডোর সতর্কবার্তা জারি করায় হোটেলবন্দি হয়ে পড়েছেন বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলের খেলোয়াড়রা। তাদের বেইস ক্যাম্প ভেন্যু ক্যানসাস সিটিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই এ সতর্কবার্তা জারি করা হয়। 

ফ্লোরিডা থেকে শনিবার (১৩ জুন) দুপুরে ক্যানসাস সিটিতে পৌঁছায় ইংল্যান্ড দল। স্থানীয় সময় বিকেল ৫টায় প্রচণ্ড রোদের মধ্যে ক্যাম্পে একটি সম্মিলিত অনুশীলন সেশনে অংশ নেয় তারা। সেখানে প্রায় ৭০০ দর্শকের উপস্থিতিতে দলের ২৬ জন খেলোয়াড়ই ছিলেন।

কিন্তু সন্ধ্যার দিকে প্রবল ঝড় ওঠে। ইংল্যান্ডের ক্যাম্পসহ স্থানীয় হাজার হাজার মানুষ তাদের ফোনে একটি জরুরি সতর্কবার্তা পান, যেখানে তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য বলা হয়।

সেই পরামর্শ মেনে হোটেলের ভেতরে অবস্থান করেন ইংল্যান্ড দলের সবাই। নিরাপত্তা নিশ্চিত করতে শহরের একটি ‘ফ্যান ফেস্টিভ্যাল’ নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়া বিভাগ জানায়, এই ঝড়ের কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ মাইল (১২৯ কিলোমিটার) পর্যন্ত হতে পারে এবং শনিবার সন্ধ্যায় টর্নেডোর সাইরেন বাজানো হয়।

আবহাওয়া সতর্কবার্তায় বাসিন্দাদের জানানো হয়, কোনো মজবুত ভবনে আশ্রয় নিন, জানালা থেকে দূরে থাকুন। উড়ন্ত ধ্বংসাবশেষ আশ্রয় না নেওয়াদের জন্য প্রাণঘাতী হতে পারে।

ফ্লোরিডায় ইংল্যান্ডের বিশ্বকাপ-পূর্ববর্তী ক্যাম্পটিও আবহাওয়াজনিত সমস্যায় পড়েছিল। কোস্টা রিকার বিপক্ষে তাদের শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচটি বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়, কিন্তু সেখানে টর্নেডোর মতো মারাত্মক কিছু ঘটেনি।

ডালাসে আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টমাস টুখেলের দল।

ভক্তদের কী বার্তা দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক
ভক্তদের কী বার্তা দিলেন মেসি
ছবি : এএফএ

বিশ্বকাপের মহারণ চলছে। বৈশ্বিক এই আসরের উন্মাদনায় মজেছে গোটা বিশ্ব। রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। তার আগে মেসি স্মৃতিকাতরতায় ভুগছেন তিনি। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামার ভক্তদের শুরু থেকে শেষের সময়ের স্মৃতিচারণা করে দিলেন বার্তা।

সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নিজের ছয় আসরের ছয়টি ছবি শেয়ার করেছেন মেসি। নিজের বিশ্বকাপযাত্রার স্মৃতিচারণা করে ক্যাপশনে লিখেছেন– ‘২০০৬⚽২০২৬’। যেন বিশ্বকাপ অধ্যায়ের শুরু-শেষটা একই ফ্রেমে আনার চেষ্টা করলেন তিনি।

মাঠে নামার আগে ভক্তদের নিয়ে এই স্মৃতিকাতরতায় ভুগলেন তিনি।

রোজারিওর এই তারকা ২০ বছর আগে জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপে প্রথমবার খেলেন। এরপর অংশ নেন দক্ষিণ আফ্রিকা ২০১০ (ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে–যেখানে তিনি আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির ষষ্ঠ বিশ্বকাপ। প্রথমবার এই কীর্তি গড়বেন তিনজন। সবাই আবার চলতি আসরে, মেসি ছাড়া বাকি দুজন–মেক্সিকোর গুইলার্মো ওচোয়া, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।