• ই-পেপার

স্কটিশ ফুটবলপ্রেমীদের পানীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বোস্টনের পাবগুলো

‘মেসি ফুটবলের মাইকেল জর্ডান, সে অতিমানব’—জাভি

ক্রীড়া ডেস্ক
‘মেসি ফুটবলের মাইকেল জর্ডান, সে অতিমানব’—জাভি

লিওনেল মেসিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবু তার সাবেক সতীর্থ ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ মনে করেন, ফুটবল ইতিহাসে মেসির সঙ্গে কারও তুলনা চলে না। তার ভাষায়, মেসি হচ্ছেন ফুটবলের ‘মাইকেল জর্ডান’, যিনি প্রায় অতিমানব।

সম্প্রতি এক লেখায় জাভি স্মৃতিচারণ করে জানান, প্রথমবার মেসির নাম শুনেছিলেন যখন আর্জেন্টিনার এক কিশোর বার্সেলোনার একাডেমিতে যোগ দিতে যাচ্ছিল। তখন অনেকেই তাকে বলেছিলেন, এই ছেলেটি অন্য সবার চেয়ে আলাদা। কিন্তু জাভি শুরুতে বিষয়টি বিশ্বাস-ই করেননি।

তবে ২০০৪ সালে প্রথমবার মেসির সঙ্গে অনুশীলনে নেমে তার ধারণা বদলে যায়। জাভি বলেন, ‘প্রথম দিনই আমি বুঝেছিলাম, সে (মেসি) অন্যরকম। বল নিয়ন্ত্রণ, ড্রিবল, পাস, সতীর্থদের সঙ্গে সমন্বয়। সবকিছুতেই সে অসাধারণ ছিল। মাত্র ১৬ বছর বয়সেই সে প্রায় ক্লাবের সেরা খেলোয়াড়।’

বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন জাভি ও মেসি। সেই অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ‘মেসির সঙ্গে খেলা খুব সহজ ছিল। আপনি যদি মেসির সঙ্গে সমন্বয় করতে না পারেন, তাহলে ফুটবলই খেলতে পারবেন না। সে সবসময় নিখুঁত সময়ে, নিখুঁতভাবে বল ফেরত দিত। তার সঙ্গে খেলা ছিল এক ধরনের সৌভাগ্য।’

বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেসি। ৩৮ বছর বয়সেও তার পারফরম্যান্স দেখে মুগ্ধ জাভি।

তিনি বলেন, ‘অনেকে বলছিল মেসি আর আগের মতো নেই। কিন্তু সে মাঠে নেমেই হ্যাটট্রিক করে সবাইকে জবাব দিয়েছে। আমি ম্যাচের পর তাকে বার্তা পাঠিয়েছিলাম। বলেছিলাম, ‘তুমি জোকস করতেছ! তোমার খেলা দেখে আমি শুধু হাসতে পারি।’”

মেসির ফুটবল বুদ্ধিমত্তারও ভূয়সী প্রশংসা করেন জাভি। তার মতে, মেসির সবচেয়ে বড় শক্তি হলো খেলার পরিস্থিতি বুঝে নেওয়ার অসাধারণ ক্ষমতা।

জাভি বলেন, ‘সে (মেসি) সবসময় চারপাশ পর্যবেক্ষণ করে। অনেক সময় হাঁটছে মনে হলেও আসলে প্রতিপক্ষের অবস্থান, ফাঁকা জায়গা সব বিশ্লেষণ করছে। তার ফুটবল মস্তিষ্ক অবিশ্বাস্য।’

শেষে মেসিকে সর্বকালের সেরা আখ্যা দিয়ে বার্সেলোনার সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি বলি, মেসি ফুটবলের মাইকেল জর্ডান। তার সঙ্গে কারও তুলনা হয় না। গত ২০ বছর ধরে সে বিশ্বের সেরা খেলোয়াড়। তার মানসিকতা, প্রতিযোগিতার ক্ষুধা এবং দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকার ক্ষমতা সত্যিই অনন্য। আমি মনে করি, মেসির মতো আর কোনো ফুটবলার আমরা কখনো দেখব না।’

উল্লেখ্য, মাইকেল জর্ডানকে বাস্কেটবলের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এই তারকা ছয়বার এনবিএ চ্যাম্পিয়ন হয়েছেন এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে তিনি উৎকর্ষ, সাফল্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে পরিচিত। তাই জাভির এই তুলনা মেসির প্রতি তার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ।

মেসির সামনে নতুন ইতিহাস, আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত অস্ট্রিয়া

ক্রীড়া ডেস্ক
মেসির সামনে নতুন ইতিহাস, আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত অস্ট্রিয়া
ছবি : রয়টার্স

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে বিস্মিত করে চলেছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ড ভেঙে নিজের নামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রয়েছে। এবার তার সামনে অপেক্ষা করছে আরো একটি ঐতিহাসিক মাইলফলক।

গ্রুপ ‘জে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে একক মালিকানা পাবেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সেই ম্যাচে করা তিন গোলের সুবাদে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোলই মেসিকে নিয়ে যাবে সবার ওপরে।

শুধু তাই নয়, গোল করতে পারলে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ফুটবলারও হবেন মেসি। এর আগে এই কীর্তি গড়েছেন ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফঁতেন এবং ১৯৭০ সালে ব্রাজিলের জর্জিনহো।

৩৮ বছর বয়সেও মেসির প্রভাব কমেনি একটুও। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ১০টি শটের মধ্যে আটটিতেই সরাসরি অবদান ছিল তার। ছয়টি শট নিজে নিয়েছেন, তৈরি করেছেন আরো দুটি সুযোগ। তবে শুধু মেসিই নন, আর্জেন্টিনার শক্তিশালী মিডফিল্ড ও রক্ষণভাগও ছিল প্রশংসার দাবিদার। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের নেতৃত্বে মাঝমাঠ এমন নিয়ন্ত্রণ দেখিয়েছে যে পুরো ম্যাচে আলজেরিয়া একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

অন্যদিকে, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রিয়া। টানা চার ম্যাচে জয়ের ধারায় থাকা ইউরোপীয় দলটি এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চমক দেখানোর স্বপ্ন দেখছে।

অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেন, ‘আমরা জানি আর্জেন্টিনা কতটা শক্তিশালী দল। তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। তবে নিজেদের সামর্থ্যের ওপরও আমরা বিশ্বাস রাখি। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে যেকোনো দলকেই সমস্যায় ফেলতে পারব।’

তবে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে অস্ট্রিয়া। অধিনায়ক ডেভিড আলাবা, স্টেফান পোশ ও আলেসান্দ্রো শপফ আলাদা অনুশীলন করেছেন এবং তাদের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে আর্জেন্টিনাও রক্ষণভাগে গনসালো মন্টিয়েলের চোট নিয়ে চিন্তিত।

এই ম্যাচে জয় পেলে এবং অন্য ম্যাচে জর্ডান আলজেরিয়াকে হারাতে না পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ নিশ্চিত করবে আর্জেন্টিনা।

বিশ্বকাপ শেষে অবসর নিয়ে কোরআনের হাফেজ হতে চান তিনি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শেষে অবসর নিয়ে কোরআনের হাফেজ হতে চান তিনি
মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউয়ি। ছবি: এক্স

বয়স মাত্র ২৮ বছর। এই বয়সে অনেক খেলোয়াড়ই নিজের সেরা সময় কাটান।

কিন্তু নুসাইর মাজরাউয়ি ফুটবলকে বিদায় জানিয়ে ধর্মীয় জীবনে মনোনিবেশ করতে চান। সম্ভব হলে বিশ্বকাপ শেষেই অবসর তিনি চান ম্যানচেস্টার ইউনাইটেডের এই মরোক্কান ডিফেন্ডার। 

নুসাইর মাজরাউয়ি জানিয়েছেন, তিনি কোরআনের হাফেজ হয়ে একদিন মসজিদে ইমামতি করবেন। গত মার্চে একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মাজরাউয়ি এই ইচ্ছার কথা জানালেও বিশ্বকাপের এই সময়ে তা নতুন করে আলোচনায় এসেছে।

অনেকের প্রশ্ন, বিশ্বকাপ তো চলছেই। তাহলে কি টুর্নামেন্ট শেষেই অবসরের ঘোষণা দিয়ে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন মাজরাউয়ি?

সাক্ষাৎকারে মাজরাউয়ি বলেছিলেন, ‘হয়তো বিশ্বকাপের পর আমি অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবনটা খুব ছোট। আমি পুরো কোরআন মুখস্ত করতে চাই এবং একদিন মসজিদের ইমাম হতে চাই।’

মাজরাউয়ি আরো বলেছিলেন, ‘রমজান মাসে আমি যতটা কোরআন পড়তাম, অন্য মাসগুলোতে ততটা নয়। সেখান থেকেই আমার যাত্রা শুরু। বিশ্বকাপের পর আমি কোরআন মুখস্থ করার সিদ্ধান্ত নিয়েছি।’

কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটির ব্যাখ্যাও দিয়েছিলেন এই ডিফেন্ডার, ‘নামাজের সময় আমি কোরআনের কয়েকটি নির্দিষ্ট সূরা তিলাওয়াত করতাম। শুধু সেগুলোই আমার জানা। আমি আসলে কত কম সূরা জানি, তা ভেবে কিছুটা লজ্জাও পেতাম। এরপরই আমি কোরআন মুখস্থ করার সিদ্ধান্ত নিই।’

ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকার অগ্রাধিকারের তালিকায় ইসলাম ধর্মই সবার আগে, ‘আমার জীবনের এক নম্বর বিষয় হলো আমার ধর্ম। কোনো কিছু আমার ইচ্ছামতো না হলে কিংবা আমার পক্ষে না গেলে ধর্ম আমাদের অনেক সাহায্য করে। এই দৃষ্টিভঙ্গিই আমাকে জীবনের পথ চলতে শক্তি ও দিকনির্দেশনা দেয়।’

আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে মরক্কো। দলকে শেষ চারে তুলতে বড় অবদান রাখেন নুসাইর মাজরাউয়ি। 

এবারের বিশ্বকাপেও ব্রাজিল ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ মিলিয়ে ১৭০ মিনিট খেলেছেন মাজরাউয়ি। আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে হাইতির মুখোমুখি হবে তার দল। 

নেদারল্যান্ডসে জন্ম নেওয়া মাজরাউয়ি ম্যানচেস্টার ইউনাইটেডের আগে আয়াক্স ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলেছেন। ইউনাইটেডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে তার। 

ফিফা বিশ্বকাপ ২০২৬

আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল

ক্রীড়া ডেস্ক
আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
কেপ ভার্দের খেলোয়াড়দের গোল উদযাপন। ছবি: ফিফা

কেপ ভার্দে ২-২ উরুগুয়ে

দুর্দান্ত ফ্রি কিকে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোল করলেন কেভিন পিনা। উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দে। ধাক্কা সামলে ৭ মিনিটের মধ্যে দুই গোল করে ঘুরে দাঁড়াল উরুগুয়ে। 

তবে নাটকীয়তার তখনো বাকি। আরেকটি গোল করে, আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে, আবারো পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে।

ফ্লোরিডার মায়ামিতে আজ (২২ জুন) ভোরে ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর আগে গোলকিপার ভোজিনিয়ার বীরত্বে আরেক পরাশক্তি স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। 

টানা দুই ম্যাচে পয়েন্ট কেড়ে নকআউটে পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকল আফ্রিকার দেশটি।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দ তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব।

ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ১৭ শট নিয়ে শুধু দুটি লক্ষ্যে রাখতে পেরেছে উরুগুয়ে। কেপ ভার্দের ১২ শটের চারটি লক্ষ্যে ছিল।

শুরু থেকে উরুগুয়ে বল দখলে এগিয়ে থাকলেও ভোজিনিয়ার পরীক্ষা নিতে পারছিল না তারা। ২৩ মিনিটে চমক জাগিয়ে এগিয়ে যায় কেপ ভার্দ। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে রক্ষণ দেয়ালের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন কেভিন পিনা। এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি কিকে দ্বিতীয় গোল এটি।

৪৪ মিনিটে প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে এবং তা থেকেই সমতা ফেরায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাক্সি আরাউহো ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান। সৌদি আরবের বিপক্ষেও দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি।

সেই রেশ থাকতেই প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে এবং এই গোলেও অবদান রাখেন মাক্সি আরাউহো। মানুয়েল উগার্তের ক্রসে তার হেড পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে ঠিকানা খুঁজে নেন আউতি কানোবিও।

৬১ মিনিটে কেপ ভার্দের আরেকটি চমকে স্কোরলাইন হয় ২-২। যদিও নিজেদের ভুলেই গোলটি হজম করে উরুগুয়ে। ডিফেন্ডার মাতিয়াস অলিভেরার দুর্বল ব্যাক পাস ক্লিয়ার করার জন্য বক্সের অনেকটা বাইরে বেরিয়ে আসেন গোলকিপার ফার্নান্দো মুসলেরা। কিন্তু তার সামনে থেকে ছোঁ মেরে বল নিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে পাঠিয়ে দেন বদলি নামা এলিও ভারেলা।

স্কটিশ ফুটবলপ্রেমীদের পানীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বোস্টনের পাবগুলো | কালের কণ্ঠ