• ই-পেপার

হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সর্বাধিনায়কের মৃত্যুর গুঞ্জন

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

অনলাইন ডেস্ক
ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান
ছবি : রয়টার্স

একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে ইরান, মূল্য চোকাতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইরান। বুধবার (১০ জুন) পাল্টাপাল্টি হামলার পর পাল্টাপাল্টি বিবৃতিও দিল দেশ দুটি।

এর আগে হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তে ইরানকে দায়ী করেছিলেন ট্রাম্প। তার প্রেক্ষিতেই হরমুজ সংলগ্ন ইরানের ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তার জবাবে পশ্চিম এশিয়ার বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এই হামলা-পাল্টা হামলার মধ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

আরো পড়ুন
চীনের বিরুদ্ধে যেভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠছে তাইওয়ান

চীনের বিরুদ্ধে যেভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠছে তাইওয়ান

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যে কোনো সমঝোতার জন্যেই স্থিতিশীল পরিস্থিতি দরকার হয়। যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাত থেকে যা হয়েছে, আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে।

আরো পড়ুন
যুদ্ধে কতটা সফল ইরান?

যুদ্ধে কতটা সফল ইরান?

 

যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ার জন্যই ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। বারবার পরস্পরবিরোধী মন্তব্য করে কূটনীতিকে খাটো করেছে আমেরিকা। লেবাননে আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।

ইরানকে মূল্য চোকাতে হবে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
ইরানকে মূল্য চোকাতে হবে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

সম্প্রতি হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভেস্তে যায় যুদ্ধবিরতি। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরানও।  

তার পরই বুধবার (১০ জুন) ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, সমঝোতায় অনেক সময় নিয়ে ফেলেছে তারা। এর মূল্য চোকাতে হবে তেহরানকে। 

ট্রাম্প লিখেছেন, ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ বিশৃঙ্খল। ওদের বিমান এবং নৌবাহিনীর অধিকাংশেরই আর অস্তিত্ব নেই। ওরা সম্পূর্ণ পরাজিত হয়েছে। ইরান শুধু মুখেই কথা বলে, কাজ করে না। পশ্চিম এশিয়ার ত্রাস এখন ধ্বংসপ্রাপ্ত। ওরা চুক্তির জন্য সমঝোতা করতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। চুক্তি করলে তা ওদের জন্য খুব ভালো হতো। কিন্তু এখন ওদের মূল্য চোকাতে হবে।

আরো পড়ুন
খারাপ সময়ে মমতা দিদির সঙ্গ ছাড়ায় অপরাধবোধ হচ্ছে : শতাব্দী রায়

খারাপ সময়ে মমতা দিদির সঙ্গ ছাড়ায় অপরাধবোধ হচ্ছে : শতাব্দী রায়

 

অন্যদিকে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে তেহরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যেকোনো সমঝোতার জন্যই স্থিতিশীল পরিস্থিতি দরকার হয়। 

পশ্চিম এশিয়ায় স্থিতিশীল পরিস্থিতি চেয়ে বাঘেই বলেছেন, যুদ্ধবিরতি বার বার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাত থেকে যা হয়েছে, আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে। যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ার জন্যই ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন।

আরো পড়ুন
যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা?

যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা?

 

বারবার পরস্পরবিরোধী মন্তব্য করে কূটনীতিকে খাটো করেছে আমেরিকা বলে যোগ করেন বাঘেই। লেবাননে আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

অনলাইন ডেস্ক
পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত
সংগৃহীত ছবি

পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা ডন বলছে, কারিগরি ত্রুটির কারণে রাশিয়ায় নির্মিত এমআই-১৭ পরিবহন হেলিকপ্টারে এ দুর্ঘটনাটি ঘটেছে এবং হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানায় আইএসপিআর।

এক বিবৃতিতে সংস্থাটি বলে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে হেলিকপ্টারে থাকা কোনো ব্যক্তিকে জীবিত পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হবে বলেও জানায় আইএসপিআর।

পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সেনাবাহিনীর সব পর্যায়ের সদস্যরা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের আগস্টে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় খারাপ আবহাওয়ার কারণে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট ও তিন ক্রু সদস্য প্রাণ হারান।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দপ্তর বণ্টন

অনলাইন ডেস্ক
মুখ্যমন্ত্রী শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দপ্তর বণ্টন

পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় ঘোষণা করেছেন। ৪০ জনের মন্ত্রিসভায় কার হাতে কোন দপ্তর থাকছে, তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর শুভেন্দুর হাতে থাকছে স্বরাষ্ট্র এবং পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি এবং প্রশাসনিক সংস্কার  মন্ত্রণালয়। এ ছাড়া যেগুলো বাকি মন্ত্রীদের মধ্যে বণ্টিত হচ্ছে না, সেগুলোও থাকছে মুখ্যমন্ত্রী হাতেই।

গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীতে ব্রিগেড ময়দানে শুভেন্দুর সঙ্গে মন্ত্রীপদে শপথ নিয়েছিলেন। সেখানে পাঁচজন—নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে ১ জুন শপথগ্রহণ করেন আরো ৩৫ জন। 

পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় দফতর বণ্টনের পর নিশীথ পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রণালয় পেয়েছেন দিলীপ। অগ্নিমিত্রার হাতে থাকছে পুর ও নগরোন্নয়নের দায়িত্ব। অশোককে দেওয়া হয়েছে খাদ্য ও সরবরাহ এবং সমবায় মন্ত্রণালয়। ক্ষুদিরাম পেয়েছেন আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদরাসা শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়। 

পর্যটন ও পরিষদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ। শিল্প ও বাণিজ্য পেয়েছেন তাপস রায়। অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠনও দেওয়া হয়েছে তাঁকে। অর্থ দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে।

জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছেন উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা। স্কুলশিক্ষা, আবাসন, ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্প এবং বস্ত্রে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দীপক বর্মণ। কৃষিমন্ত্রী হয়েছেন বীরভূমের দীর্ঘ দিনের বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। পাশাপাশি অর্জুন সিংহকে শ্রম এবং পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মনোজ ওরাওঁ পেয়েছেন বন এবং পরিবেশের দায়িত্ব।

পূর্ত মন্ত্রণালয় পাচ্ছেন অজয় পোদ্দার। গৌরীশঙ্কর ঘোষ পেয়েছেন অনগ্রসর শ্রেণি উন্নয়ন, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রণালয়। তথ্য-প্রযুক্তি ও বৈদ্যুতিন, বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালনের মন্ত্রী হলেন কল্যাণ চক্রবর্তী। অরূপকুমার দাস হলেন সেচ ও জলপথ মন্ত্রী।

গত ১ জুন তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে মালতি রাভা রায়কে নারী ও শিশুকল্যাণ, সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী, স্বনিযুক্তি, প্রকল্প পর্যবেক্ষণের প্রতিমন্ত্রী করা হয়েছে। রাজেশ মাহাতো হলেন প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। ক্রীড়া ও যুবকল্যাণ, উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে ইন্দ্রনীল খাঁকে।

অন্য দিকে, ১৯ জন প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। 

প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু পেয়েছেন আদিবাসী উন্নয়ন। প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরাকে দেওয়া হয়েছে উচ্চশিক্ষা। অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আনন্দময় বর্মণ। আবাসনের প্রতিমন্ত্রী করা হয়েছে কলিতা মাজিকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছেন সুমনা সরকার। মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে বিশাল লামাকে। অশোক দিন্ডাকে করা হয়েছে কৃষিবিপণন, ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্প, বস্ত্র শিল্পের প্রতিমন্ত্রী।