সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জামা দেওয়া ওই পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার ব্যর্থ হয়েছে। জন হিলি অভিযোগ করেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির মুখে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা নিশ্চিত করার বিষয়ে সরকার ও অর্থ মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেয়নি। সূত্র : রয়টার্স
অন্ধ্র প্রদেশে গলিত লোহা পড়ে আট শ্রমিকের মৃত্যু
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৪ শতাংশ ছাড়ানোয় এক বিতর্কিত মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, ‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি।’ ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হলেই তেলের দাম হু হু করে নেমে আসবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে রিপাবলিকানরা উদ্বিগ্ন হলেও ট্রাম্প একে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে দেখছেন। গত মাসে তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁর একমাত্র লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করা, সাধারণ মানুষের আর্থিক অবস্থা তাঁর বিবেচ্য নয়। সূত্র : রয়টার্স
ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার

তুরস্ককে ‘শত্রুরাষ্ট্র’ ঘোষণা ইসরায়েলি এমপির

ইসরায়েলি সংসদ সদস্য অ্যারিয়েল কেলনার তুরস্ককে একটি ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছেন। দুই দেশের মধ্যে চলমান চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে তিনি এই মন্তব্য করেন বলে গতকাল বৃহস্পতিবার মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’র সংসদ সদস্য কেলনার রেডিওতে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, তুরস্ক সব দিক থেকেই ইসরায়েলের জন্য একটি ‘শত্রুরাষ্ট্র’। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ নেতা আখ্যা দিয়ে বলেন, এরদোয়ান একটি ইসলামিক খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করতে চান। তিনি আরো দাবি করেন, এরদোয়ান মনেপ্রাণে ইসরায়েলকে ঘৃণা করেন। তিনি ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় হুমকি।
সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মন্তব্য করেছিলেন যে, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক হামলা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে। এরদোয়ানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায়ই ইসরায়েলি এমপি কেলনার তুরস্ককে শত্রুরাষ্ট্র হিসেবে আখ্যা দেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্টের ওই মন্তব্যের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরদোয়ানকে একজন ‘ইহুদিবিদ্বেষী একনায়ক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। সূত্র : মিডল ইস্ট আই
