বগুড়ার গাবতলীতে আব্দুর রহমান মণ্ডল ওরফে রঞ্জু নামের এক বৃদ্ধকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও মিনহাজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত রবিবার দুপুরে গাবতলীর দড়িপাড়া গ্রামে একটি সাদা প্রাইভেট কারে করে আসা কয়েকজন ব্যক্তি রঞ্জুর পথরোধ করে। পরে মিনহাজুল ইসলাম, রোহান, জাহিদ ও আল আমিন নামের কয়েকজন যুবক তাঁকে গাড়িতে তুলে নেন। এক পর্যায়ে তাঁকে আটকে রেখে মারধর ও পরিবারের কাছে দুই লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অভিযুক্তরা। পরিবার বিষয়টি থানায় জানালে উপজেলার ইতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে রঞ্জুকে উদ্ধার করে পুলিশ। এ সময় মিনহাজুল ইসলামকে আটক করলে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় গাবতলী থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে।