রাজধানীর উত্তরায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি লামিন ইসলামকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ফরিদউজ্জামান আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, মেয়েটা ১২ বছর বয়সী, অবুঝ। তাকে জোর করে আসামি সংঘবদ্ধভাবে নিয়ে যায়। আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, মেয়েটাই স্বেচ্ছায় ছেলেটার সঙ্গে দৌড়ে গেছে, যা ভিডিওতে দেখা গেছে। এটা একটা প্রেমের সম্পর্ক।