জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর বিন আবিয়া। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে আন্তঃসংসদীয় সম্পর্ক জোরদারকরণ, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। তাঁরা চলমান মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুরসংখ্যক হজযাত্রী মক্কা ও মদিনায় যান। ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করে। স্পিকার সৌদি রাষ্ট্রদূতকে রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির কার্যকর ভূমিকা রাখার প্রস্তাব করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে জানান স্পিকার। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে।