পরিবহন খাতে ইউজিসি থেকে আনা সাড়ে চার কোটি টাকার বরাদ্দ বাস্তবায়নের দাবিতে সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। এ সময় চলমান সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু নেতাদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শনিবারের বাস সার্ভিস চালুর বিষয়টি অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেট ভবনে অবস্থান নেন ডাকসু নেতাকর্মীরা। সভা শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সিন্ডিকেট সভায় শনিবারের বাস সার্ভিস চালুর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।