মাদারীপুরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বসতবাড়িতে গত শুক্রবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিকের বাসভবনেও গত শুক্রবার রাতে ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল মুখোশধারী দুর্বৃত্ত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করে। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
সিলেটে বাণিজ্যমন্ত্রী
নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই
সংক্ষিপ্ত
মাদারীপুর ও বাগমারায় বিএনপি নেতার বাড়িতে হামলা

জামায়াতের আমির
ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন

জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। যদি না মানেন, তাহলে এই দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়।’ তিনি আরো বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাদ, দুর্নীতিবাজ, দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।’
গতকাল সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ১১ দলের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামের আমির বলেন, “সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একটিই দাবি—গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণ আমাদের বলে, সরকারি দল ও বিরোধীদল—আপনারা ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছেন, আমরা ‘হ্যাঁ’ ভোট বিজয় করে দিয়েছি, এখন আমাদের ‘হ্যাঁ’ ভোটের বাস্তবায়ন দেখতে চাই, এখন কোনো ধানাই-পানাই মানি না।”
শফিকুর রহমান বলেন, ‘আমরা আমাদের শহীদদের সঙ্গে বেঈমানি করব না, জুলাই যোদ্ধাদের সঙ্গে বেঈমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি করব না, আমরা কথা রাখব। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব ইনশাআল্লাহ।’
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কর্মকর্তা সালমান শাহর বাবার ইন্তেকাল

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) আইটি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালমান শাহর বাবা সগীর উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
গত শুক্রবার আনুমানিক রাত পৌনে ১১টায় নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ
করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সগীর উল্লাহর মৃত্যুতে ইডব্লিউএমজিপিএলসির সব কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইডব্লিউএমজিপিএলসি ও প্রেস বিভাগের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সাদ তানভীর।
শোকবার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তাআলা সগীর উল্লাহকে জান্নাতবাসী করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক ও শক্তি দান করুন।
চা-শিল্পের উন্নয়নে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
গুরুত্ব পাবে মামুন টাস্কফোর্সের সুপারিশ

দেশের চা-শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে আজ রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের এক বৈঠক। চা- শিল্পের উন্নয়ন ও সংস্কার নিয়ে এ বৈঠক ঘিরে আলোচনায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বাংলাদেশ চা-শিল্প টাস্কফোর্সের ১০ দফা সুপারিশ। এসব সুপারিশের মধ্যে রয়েছে চা-শিল্পকে কৃষি খাত হিসেবে পুনঃ শ্রেণিবিন্যাস, ভ্যাট কমানো, বিশেষ সহায়তা তহবিল গঠন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণের প্রস্তাব।
চা-শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন বৃদ্ধি, বাংলাদেশের চায়ের ব্র্যান্ডিং এবং রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে ন্যাশনাল টি কম্পানি লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদকে আহ্বায়ক করে বাংলাদেশ চা-শিল্প টাস্কফোর্স গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটিতে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ চা সংসদ, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন।
