ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনোই লেবানন, সিরিয়া ও গাজা ছাড়ছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সুস্পষ্ট নীতি অনুসরণ করছেন, যার অধীনে আইডিএফ লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। যুক্তরাষ্ট্র ও ইরান লেবাননসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন যে ইসরায়েলি বাহিনী লেবানন, সিরিয়া এবং গাজায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। সূত্র : আল জাজিরা
ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ
লেবানন, সিরিয়া ও গাজা ছাড়ছে না ইসরায়েলি বাহিনী

বিবিসিতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

আগামী কয়েক দিনের মধ্যে বড় ধরনের কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিবিসি। আগামী সপ্তাহে গণমাধ্যমটির প্রায় দুই হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এই ছাঁটাইয়ের বড় শিকার হবেন ‘নিউজ ডিপার্টমেন্ট’-এর কর্মীরা। সবার আগে তাঁদের ছাঁটাইয়ের পরিকল্পনা প্রকাশ করা হবে। গতকাল সোমবার ফিন্যানশিয়াল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমটির সামগ্রিক খরচ সাশ্রয় ও ডাউনসাইজিং (আকার ছোট করা) পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র : রয়টার্স
নেতানিয়াহুকে কটাক্ষ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে ‘খুব কঠিন মানুষ’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, নেতানিয়াহু খুব কঠিন মানুষ। সত্যি বলতে, এ কাজ করার জন্য তাঁর আমাদের প্রতি খুব কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।
ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়, তবে দেশটির ওপর আবারও সামরিক হামলা শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সূত্র : নিউইয়র্ক টাইমস
যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল সোমবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাশিওরেন্স’ বা কার্যকর বয়স যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে। এর মাধ্যমে কোনো ব্যক্তির বয়স নির্ভুলভাবে অনুমান বা যাচাই করা হবে। এ জন্য মুখমণ্ডল স্ক্যান করা বা পরিচয়পত্র জমা দেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করবে প্ল্যাটফরমগুলো। সরকার আরো জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা অফকম দ্রুতই একটি সমীক্ষা চালিয়ে ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে।
যুক্তরাজ্যে শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে পর্নোগ্রাফি ওয়েবসাইটসহ কিছু প্ল্যাটফর্মকে এরই মধ্যে একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হয়।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমি কোনো ধরনের আপস করতে চাই না।’
শিশু-কিশোরদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মতো কয়েকটি দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে। কানাডা ও পর্তুগালও এই উদ্যোগ নিতে যাচ্ছে। সূত্র : বিবিসি
