নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) দুপুরে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রাম ও হাজিনগর ইউনিয়নে দুটি ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিকের বাড়ি খাসেরহাট উঠাপাড়া এলাকায় হলেও তার পূর্ণ পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন

বিজেপির জয় নিয়ে কী বললেন দেব?

এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রাঘাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে আরো একজন নিহত হন।

অন্যদিকে, মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে দিলিপ চন্দ্র বর্মন নামে এক কৃষকের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।