নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে বর্ষা (২০) নামের এক গার্মেন্টসকর্মী মরদেহ পাওয়া গেছে। বুধবার (৬ মে) রাত সাড়ে পৌনে ৯টায় নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারীর বউবাজার সংলগ্ন একটি বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই নারী নাসিক ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিল। তিনি এবং তার স্বামী নিমাইকাশারীস্থ মুহিদুল ইসলাম নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে যাচ্ছিল।

সবশেষ গত তিন দিন যাবৎ ভিকটিমের ঘরটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে আজ সন্ধ্যার পর ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে অবগত করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, আমরা ঘটনাস্থল এসে বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় পেয়েছি।

ভিকটিমের স্বামীর অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বামীর খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।