• ই-পেপার

রমেকে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের মোবাইল ফোন ক্লোন করা হয়েছে। পাশাপাশি ভিন্ন আর একটি নম্বর হতে ডিসি সিরাজগঞ্জের পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছে অর্থ চাওয়া হচ্ছে। 

আরো পড়ুন
আবাসিক নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

আবাসিক নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

 

সোমবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেজ থেকে এ সংক্রান্ত পোস্ট করে প্রতারিত না হওয়ার জন্য সকলকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন
ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের আন্ত হল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের আন্ত হল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মোবাইল ফোন ক্লোন করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রতারিত না হতে সকলকে সর্তক থাকতে বলা হয়েছে।

বাস স্টপেজের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
বাস স্টপেজের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
সংগৃহীত ছবি

বাস স্টপেজের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে স্কুলশিক্ষার্থীরা। সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের উপর অবস্থান নেয় তারা। প্রায় দেড় ঘণ্টা সড়কে পরিবহন অবরোধ করে রাখার পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফেরে। বহু চিঠি চালাচালি আর পরিবহন নেতাদের ওয়াদা করেও কোনো কাজ না হওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালীন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন উপস্থিত হয়ে আজ থেকেই হাজীগঞ্জের বলাখাল বাজারে চাঁদপুরের দুটি গণপরিবহন ষ্টপেজ করা হবে বলে জানান । 

আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, সড়কে চলাচলকারী বোগদাদ পরিবহন ও আইডি পরিবহনের স্থায়ী বাসস্ট্যান্ড বলাখালে প্রয়োজন। এ নিয়ে বলাখাল এলালার সুশীল সমাজ বারবার  পরিবহন সেক্টরে ও প্রশাসনিক সেক্টরের চিঠি চালাচালি করেছেন। কিন্তু এ কাজ নিয়ে কোনো অগ্রগতি না দেখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের উপর অবস্থান নেয় এখনকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় সড়কের দুপাশে কয়েক কিলোমটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী  কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলাখালে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে  একাত্মতা পোষণ করেন ও  বোগদাদ পরিবহন ও আইডি পরিবহনের স্টপেজ করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে ক্লাসে ফিরে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা অফিসার আব্দুল মান্নান, বলাখাল মকবুল আহমেদ কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মোশাররফ হোসেন, বলাকার জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ  খোদেজা আক্তার,  বলাকা চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন দাস, উপজেলা শ্রমিক নেতা রাশেদ আলম হীরা,ছাত্রনেতা সাগর হোসেন প্রমুখ।
 

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় ঘাতক চালক মো. নাজমুল (২০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (১৮ মে) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। এর আগে রবিবার (১৭ মে) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার কলেজ গেটসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজমুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত কুরী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

র‍্যাব জানায়, গত ৬ মে দুপুর পৌনে ১২টার দিকে মিনিটে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তন্ময়ের অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর জানান, এ ঘটনায় নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত চালককে শনাক্ত করে গ্রেপ্তার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহীন মীর মালত (৩৪)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সাঘা বিশ্বাসের ডাঙ্গী গ্রামের স্মৃতি আক্তারের সঙ্গে একই উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আজাহার মণ্ডলের পাড়া গ্রামের শাহীন মীর মালতের বিয়ে হয়। তাদের একটি ছেলেসন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই শাহীন মাদকাসক্ত হয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সংসার টিকিয়ে রাখতে ২০২১ সালে স্মৃতির পরিবার প্রায় এক লাখ টাকা যৌতুক দেয়। এর পরও আরো তিন লাখ টাকা দাবি করে নির্যাতন চালানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্মৃতি আক্তারকে ঘরের ভেতরে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ ঘরের চৌকিতে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরো পড়ুন
ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু

ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু

 

এ ঘটনায় নিহতের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল এসআই সুজন বিশ্বাস একমাত্র আসামি শাহীন মীর মালতকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি গোলাম রব্বানী বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতের রায়ে তারা সন্তুষ্ট।