• ই-পেপার

মামলা-নির্যাতনের শিকার কর্মকর্তা কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত

ডিএমপির ৫ এডিসি ও দুই এসিকে বদলি

অনলাইন ডেস্ক
ডিএমপির ৫ এডিসি ও দুই এসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং ২ সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমণ্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে সোয়াটে দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা হচ্ছে : ডিএনসিসি প্রশাসক
সংগৃহীত ছবি

রাজধানীর সড়কে এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা এসেছে দাবি করে শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে যোগ দিয়ে এই কথা জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারাও এগিয়ে আসবেন। আমরা বলছি না এক দিনেই পারব, আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন কর‍তে চাই। আমরা সবাই মিলে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করব।

শফিকুল ইসলাম বলেন, ‘আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত থাকবে। কোনো লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মিরপুরের পূরবী মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক
মিরপুরের পূরবী মার্কেটে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পূরবী মার্কেটের নিচতলায় আগুন লাগে। কিসের দোকানে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে।’

রাফি আল ফারুক জানান, তারা আগুনের সংবাদ পান সকাল ৯টা ১৮ মিনিটে। ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

ঢাকায় বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
ঢাকায় বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গরমের দাপট থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার

ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার

 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ।