• ই-পেপার

এপ্রিলে ঘূর্ণিঝড়, বন্যার শঙ্কা

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য সুখবর
ছবি: কালের কণ্ঠ

সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করার ঘোষণা এসেছে বাজেটে। সরকার সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণও বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। এতে নিম্ন আয়ের লাখো পরিবার সরাসরি উপকৃত হবে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

স্বাস্থ্যে বরাদ্দ বেড়ে দ্বিগুণ

অনলাইন ডেস্ক
স্বাস্থ্যে বরাদ্দ বেড়ে দ্বিগুণ
সংগৃহীত ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই খাতে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট অধিবেশনে এই প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সংগত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান জোরদারকরণ এবং স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো।

১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা

অনলাইন ডেস্ক
১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নতুন অর্থবছরের শুরু থেকে ‘ধাপে ধাপে’ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।’

জাপানি, কোরিয়ান, আরবি শিখলেই মিলবে ১০ লাখ টাকা ঋণ

অনলাইন ডেস্ক
জাপানি, কোরিয়ান, আরবি শিখলেই মিলবে ১০ লাখ টাকা ঋণ
ছবি : কালের কণ্ঠ

তৃতীয় ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। এসব ভাষায় দক্ষ শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

এ উদ্যোগকে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের প্রতিযোগিতা বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

এপ্রিলে ঘূর্ণিঝড়, বন্যার শঙ্কা | কালের কণ্ঠ