• ই-পেপার

রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

এমপি হানজালাকে চিড়িয়াখানায় দেখতে চান বিএনপি নেতা রাশেদ!

অনলাইন ডেস্ক
এমপি হানজালাকে চিড়িয়াখানায় দেখতে চান বিএনপি নেতা রাশেদ!

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালাকে চিড়িয়াখানায় দেখতে চান বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এমপি হানজালারে চিরিয়াখানায় রাখা হোক, যাতে চিরিয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সঙ্গে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?

রাশেদ লেখেন, এর আগে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছিল আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না। আওয়ামী আমলে এদের এসব গর্জন তো দেখিনি। এরা তখন কোথায় ছিলো? আজকাল এসব লোকদের এত বেশি ঔদ্ধত্য যে, সরকারি দলের লোকজনকে এরা আওয়ামী জামানার বিরোধীদলের মতো ট্রিট করে।

তিনি আরো লেখেন, হানজালাদের আচরণ দেখে মনে হচ্ছে ওরাই ক্ষমতায় আর বিএনপি বিরোধীদলে। বিএনপির দুর্ভাগ্য যে, এদের হজম করা লাগছে। রাজনৈতিক শূন্যতা ও সংকট না থাকলে আমি নিশ্চিত ঐ বিএনপি নেতা এমপি নামক অদ্ভুত প্রাণীটাকে কানের নীচে দুই পাঁচটা লাগিয়ে দিত।

মধ্যবিত্ত প্রশ্ন জুলাইপন্থীরা মোকাবেলা করতে পারেনি : মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
মধ্যবিত্ত প্রশ্ন জুলাইপন্থীরা মোকাবেলা করতে পারেনি : মাহফুজ আলম
ফাইল ছবি

মধ্যবিত্ত প্রশ্ন জুলাইপন্থীরা মোকাবেলা করতে পারেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, মধ্যবিত্ত প্রশ্ন (কালচার ও পলিটিক্যাল ইকোনমি) জুলাইপন্থীরা মোকাবেলা করতে পারেনি। বিপ্লব/রূপান্তরের ‘স্তর’ না বুঝে ‘মুরব্বি’দের উসকানিতে পড়ে তাঁরা ঢাকা শহর-মফস্বলকে ধীরে ধীরে নিজেদের জন্য মিত্রহীন করেছেন। সেসব মুরব্বিরা ভালো আছেন।

তিনি লেখেন, মধ্যবিত্তের অংশগ্রহণ ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো।

তিনি আরো লেখেন, বাঙালি জাতীয়তাবাদই এখন পর্যন্ত মধ্যবিত্ত প্রশ্ন মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদও ব্যর্থ হয়েছে। ১৬ বছরের ফ্যাসিবাদ প্রমাণ।

মাহফুজ আলম বলেন, এখনো সময় আছে ম্যাক্সিমাম মিত্রতা তৈরি করে জুলাইয়ের রাষ্ট্রকল্পকে প্রধান করে তোলার।

ফেসবুকে রাশেদ খান

শিগগিরই জামায়াতের পতন হবে, ঘণ্টা বেজে গেছে

অনলাইন ডেস্ক
শিগগিরই জামায়াতের পতন হবে, ঘণ্টা বেজে গেছে
রাশেদ খান।

খুব শিগগির বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। জামায়াতের এই পতনের জন্য তাদের নেতাকর্মীরা দায়ী হবেন বলেও জানান রাশেদ।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি।

যৌক্তিক সমালোচনা করার জন্য প্রতিনিয়ত তাকে গালাগাল করা হয় বলে দাবি করেন রাশেদ খান। উদাহরণ হিসেবে তিনি একটি স্ক্রিনশর্ট শেয়ার করেন ফেসবুক পোস্টে।

রাশেদ খান বলেন, ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাব। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না,  সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে।

বিরোধী দল হিসেবে জামায়াতের পতন ঘণ্টা বাজা শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, আমরা ইতিপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে। ইতিমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, তত তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে।

রাশেদ খান বলেন, খুব শিগগির ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।

ব্রাজিল সমর্থক রুবেলের চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি

অনলাইন ডেস্ক
ব্রাজিল সমর্থক রুবেলের চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি
সংগৃহীত ছবি

সর্বকালের সেরা ফুটবলার কে? সহজ এ প্রশ্নে পৃথিবী কয়েকভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ কেউ টেনে আনেন পেলে, ম্যারাডোনার মতো কিংবদন্তিকে। কারো ভোট যায় লিওনেল মেসির বাক্সে। আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গও টানেন কেউ কেউ।

এবার এ নিয়ে নিজের মত দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। তার চোখে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ মত দেন তিনি।

ফেসবুক পোস্টে রুবেল হোসেন লেখেন, আমার কাছে সর্বকালের সেরা ফুটবলার একটাই লিওনেল মেসি। আমি নিজে ব্রাজিলের সমর্থক, অনেকেই হয়ত দ্বিমত পোষণ করবেন, আর সেটাই স্বাভাবিক। এটি শুধুই আমার ব্যক্তিগত মতামত।