• ই-পেপার

তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

রোনালদোদের শিরোপা ‘চুরি’ করা কে এই রুই আরাকি

ক্রীড়া ডেস্ক
রোনালদোদের শিরোপা ‘চুরি’ করা কে এই রুই আরাকি
ক্রিস্তিয়ানো রোনালদো ও রুই আরাকি। ছবি : সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালের সব আলো ছিল ক্রিস্তিয়ানো রোনালদোদের ওপর। সৌদির আল নাসর শিরোপা জিতবে বলেই ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু ফাইনালের সব আলো কেড়ে নিলেন জাপানের এক তরুণ গোলরক্ষক—রুই আরাকি।

মাত্র ১৮ বছর বয়সী এই গোলরক্ষক দুর্দান্ত পারফরম্যান্সে যেন রোনালদোদের কাছ থেকে ট্রফিটাই ‘চুরি’ করে নিয়েছেন। তার অসাধারণ সেভে ভর করে গাম্বা ওসাকা ১-০ গোলে হারিয়েছে আল নাসরকে।

ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল ছিল আল নাসরের কাছে। তারা নেয় ২০টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়ান আরাকি। ম্যাচে ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করে ম্যাচসেরাও নির্বাচিত হন এই জাপানি তরুণ।

গাম্বা ওসাকার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনিজ হুমেত। এরপর বাকি সময়টা রক্ষণ সামলে দলের জয় নিশ্চিত করেন আরাকি।

অবাক করার বিষয় হলো, খুব বেশি দিন হয়নি গাম্বা ওসাকার প্রথম একাদশে জায়গা পেয়েছেন আরাকি। গত ২২ এপ্রিল থেকে দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে খেলছেন। এরপর সাত ম্যাচে তিনটি ক্লিন শিট রেখেছেন এই তরুণ।

এর আগে এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপে জাপানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন আরাকি। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেন তিনি। কোয়ার্টার ফাইনালে জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জেতান। পরে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকও নির্বাচিত হন।

তবে এত ভালো পারফরম্যান্সের পরও জায়গা হয়নি জাপানের বিশ্বকাপ দলে। কিন্তু এএফসি ফাইনালের পর ফুটবল বিশ্বে নিজের নামটা আরো বড় করে জানান দিলেন রুই আরাকি।

তাসকিনের জোড়া আঘাত

ক্রীড়া ডেস্ক
তাসকিনের জোড়া আঘাত
দুই ওপেনারকে ফেরান তাসকিন আহমেদ। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে শুরুতেই দারুণ আঘাত হেনেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তার দুর্দান্ত বোলিংয়ে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। 

প্রথম দিনের খেলা শেষে ৬ ওভারে বিনা উইকেটে ২১ রান করেছিল পাকিস্তান। আজ সকালে মেঘলা আবহাওয়া ও ফ্লাডলাইটের মধ্যে বোলিং শুরু করে বাংলাদেশ। এমন কন্ডিশন কাজে লাগিয়ে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন তাসকিন।

ওভারের তৃতীয় বলে আব্দুল্লাহ ফজলের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন।

এরপর আরেকটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে আরো চাপে ফেলেন তাসকিন। সকালের সেশনে দুই প্রান্ত থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি ও শরীফুল ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের ১২৬ রানের ইনিংসে ভর করে ২৭৮ রান তোলে বাংলাদেশ। এখন সেই সংগ্রহকে বড় করে তুলতেই বোলারদের দিকে তাকিয়ে স্বাগতিকরা।

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, কারা আছেন

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, কারা আছেন
সংগৃহীত ছবি

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। টানা দ্বিতীয়বারের মতো দলকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা।

শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের দলও ঘোষণা করা হয়েছে।

ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রাখা হয়েছে। ৩৪ বছর বয়সী ব্যাটার ইরাম জাভেদ জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে আইমান ফাতিমা, নাতালিয়া পারভেজ, রামিন শামিম, সাইরা জাবিন ও তাসমিয়া রুবাব প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

সাম্প্রতিক সময়ে আইসিসি টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারেনি পাকিস্তান। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী দলটি। সেই সিরিজেই মাত্র ১৫ বলে ফিফটি করে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন অধিনায়ক ফাতিমা সানা।

আগামী ১৪ জুন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।

পাকিস্তানের বিশ্বকাপ দল

ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়ানা বেগ, আইমান ফাতিমা, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সাইরা জাবিন, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।

আমিরের চেয়েও ভয়ংকর শাহীন আফ্রিদি, দাবি শহীদ আফ্রিদির

ক্রীড়া ডেস্ক
আমিরের চেয়েও ভয়ংকর শাহীন আফ্রিদি, দাবি শহীদ আফ্রিদির
শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমির। ছবি : সংগৃহীত

পাকিস্তানের দুই বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমিরকে নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে তুলনা নতুন নয়। এবার সেই বিতর্কে নিজের মত জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

শহীদ আফ্রিদির মতে, আমিরের চেয়ে বড় ম্যাচ উইনার শাহীন আফ্রিদি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাহীন আফ্রিদি মোহাম্মদ আমিরের চেয়ে বড় ম্যাচ উইনার।’

দুই পেসারই পাকিস্তানের হয়ে অসংখ্য ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়েছেন। নতুন বলে ধারাবাহিক সাফল্যের কারণে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন শাহীন। ইনিংসের শুরুতেই উইকেট তুলে নেওয়ার দক্ষতায় বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয় তাকে।

অন্যদিকে মোহাম্মদ আমিরও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো কার্যকর বোলার হিসেবে পরিচিত। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

তবে শাহিদ আফ্রিদির মতে, ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্যে শাহিন এগিয়ে। তবে শাহিদ আফ্রিদির মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকের কাছেই এই মন্তব্য খুব একটা বিস্ময়ের নয়। কারণ শাহীন আফ্রিদি সম্পর্কে শহীদ আফ্রিদির ব্যক্তিগত সম্পর্কও রয়েছে—শাহীন তার জামাতা।

সম্প্রতি দুজনই খেলেছেন পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন শাহীন। অন্যদিকে রাওয়ালপিন্ডির হয়ে ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেন আমির।

বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও পাকিস্তান দলে আছেন শাহীন। তবে সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে খেলছেন না তিনি।