• ই-পেপার

মুম্বাইয়ের ‘ভুল পদক্ষেপ’ একটি ঐতিহ্যকে ধ্বংস করল

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি
প্রতীকী ছবি

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুই বাংলাদেশিকেই দলে ভিড়িয়েছে জাফনা কিংস। জাফনায় নতুন সঙ্গী পাবেন নাকি জাতীয় দলের সতীর্থকে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবেন সেটা জানা যাবে আগামী ১ জুন।

এই দিন এলপিএল-২০২৬ এর ড্রাফট হবে। তবে তার আগে খসড়া তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই তালিকায় বাংলাদেশ থেকে ৪৮ জন নাম নিবন্ধন করেছেন। আজ এক বিবৃতিতে এসএলসি লিখেছে, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ৬৫০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছে। আইসিসির পূর্ণ সদস্যের বাইরে কয়েকটি সহযোগী সদস্যের ক্রিকেটারও টুর্নামেন্টে নাম দিয়েছে।’

আরো পড়ুন
লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে তাসকিন

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে তাসকিন

 

ষষ্ঠ আসরে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছে পাকিস্তানের ক্রিকেটাররা। দলটির ১০২ জন ক্রিকেটার নাম দিয়েছে। এরপরেই আছে ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে ৬৬ জন ক্রিকেটার নাম দিয়েছে। নিউজিল্যান্ড থেকে আছে ৪১ জন। অস্ট্রেলিয়ার ২৪ ক্রিকেটারের বিপরীতে ইংল্যান্ডের ১৫ জন। বাদ যাননি ভারতের ক্রিকেটাররাও, ১২ জনের নাম রয়েছে। সবমিলিয়ে ২১ দেশ থেকে ৩১০ জনের বিদেশি খেলোয়াড়ের তালিকা করবে এলপিএল কর্তৃপক্ষ।

আরো পড়ুন
সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

 

গত বছরের ডিসেম্বরে এই আসরটি হওয়ার কথা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে টুর্নামেন্ট পিছিয়ে দিতে বাধ্য হয় এসএলসি। ডাবল রাউন্ড-রবিন ভিত্তিক ৫ দলের সেই টুর্নামেন্ট আগামী ১৭ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে। ফাইনাল হবে ৮ আগস্ট। উদ্বোধনী দিনে মাঠে নামার কথা রয়েছে দুই ফাইনালিস্টের। গেলবার গল মার্ভেলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিব-তাসকিনদের জাফনা। 

ধোনি কি চেন্নাই সুপার কিংসের পরবর্তী কোচ?

ক্রীড়া ডেস্ক
ধোনি কি চেন্নাই সুপার কিংসের পরবর্তী কোচ?
সংগৃহীত ছবি

টানা তিন হারে প্লে-অফের দৌড়ে ছিটকে যায় চেন্নাই সুপার কিংস। এতেই গুঞ্জন তৈরি হয় কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধ্যায় শেষ হচ্ছে। গুঞ্জনের মধ্যে বড় ইঙ্গিত দিলেন ভবিষ্যতে এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট দলের রাজে ফর্মের বিষয়টি সমাধান করবে বলে আশা করা হচ্ছে। 

ফ্লেমিংও সম্প্রতি চেন্নাইয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দলের প্রধান কোচদের মূল্যায়ন করা হয় ফলাফলের ভিত্তিতে। তাই পরবর্তীতে কী হবে, সিদ্ধান্তটি ম্যানেজমেন্টই জানাবে।

চেন্নাইয়ের এক ভক্ত এক্সে মজা করে বলেছেন, চেন্নাই যদি ফ্লেমিংকে প্রধান কোচ পদ থেকে সরিয়ে দেয়, তবে সেই ব্যক্তি যেন অশ্বিন না হন।

ভক্তটি রসিকতা করে আরো মন্তব্য করেন, ভারতের এই সাবেক খেলোয়াড় ম্যাচের আগেই তাঁর ইউটিউব চ্যানেলে একাদশ ঘোষণা করবেন।

অশ্বিন ভক্তকের মন্তব্যে লেখেন, ‘আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত! আমি একাদশ ঘোষণা করব এবং নিশ্চিত করব যেন প্রতিপক্ষ আমার বোলিং ও ব্যাটিং পরিকল্পনা সম্পর্কেও জানতে পারে।’

তিনি আরো যোগ করে লেখেন, ‘ধোনি থাকতে দলের আর কোনো প্রধান কোচ খোঁজার দরকার নেই।’

এতেই চেন্নাই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে পরবর্তী চেন্নাইয়ের প্রধান কোচ ভারতের সাবেক সফল অধিনায়কই হচ্ছে। সেজন্য হয়তো আর কিছু অপেক্ষা করতে হবে ধোনি ভক্তদের।

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে তাসকিন

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে তাসকিন
তাসকিন আহমেদ। ছবি: এক্স

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের পর তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। অর্থাৎ, আসন্ন আসরে এই দুই বাংলাদেশিকে সতীর্থ হিসেবে খেলতে দেখা যাবে। 

এলপিএলের ষষ্ঠ আসর শুরুর আগে সরাসরি চুক্তিতে সাকিব ও তাসকিনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে জাফনা কিংস।

তাসকিনকে নিয়ে দেওয়া পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘জাফনা পেস আক্রমণে যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’

রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব গত কয়েক মাস কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তবে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন ও ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে গেছেন।

এর আগে ২০২৩ এলপিএলে অংশ নিয়েছিলেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেবার খেলেছিলেন গল টাইটান্সের হয়ে।
তাসকিনের জন্যও এলপিএল নতুন নয়। ২০২৪ মৌসুমে তিনি খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।

এলপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল জাফনা। আগের পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে। এবারও শক্তিশালী স্কোয়াড গড়ার পথে হাঁটছে তারা। 

এবারের এলপিএল শুরু হবে ১৭ জুলাই। আর বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর শেষ হবে ১৯ জুলাই। জাতীয় দলের সঙ্গে থাকলে তাসকিন এলপিএলে একাধিক ম্যাচ মিস করবেন। 

বাংলাদেশ ফুটবল লিগ

জয় দিয়েই মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক
জয় দিয়েই মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস
এবারের মৌসুমে ঠিক এভাবেই যেন প্রতিপক্ষদের ‘গুলি’ (গোল) করেছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছবি : বসুন্ধরা কিংসের ফেসবুক থেকে

লক্ষ্য আগেই ছুঁয়েছে বসুন্ধরা কিংস। সর্বশেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়ে। লিগের শেষ ম্যাচকে তাই নিয়মরক্ষার বলা যেতে পারে!

নিয়মরক্ষার হলেও ছাড় দেয়নি বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে ফকিরেরপুলকে উড়িয়ে জয়ে মৌসুমের সমাপ্তি টানল বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় আগেই অবনমন নিশ্চিত হওয়া ফকিরেরপুলকে ৪-১ গোলে হারিয়েছে লিগ চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন হওয়ার দিন না পারলেও আজ ট্রফি নিয়ে উদযাপনের আনুষ্ঠানিকতাও সেরেছেন দরিয়েলতন গোমেজ-তপু বর্মনরা। সবমিলিয়ে এবার ট্রেবল জিতেছে বসুন্ধরা। অন্য দুটি শিরোপা হচ্ছে ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপের।  

প্রতিপক্ষের জালে গোলোৎসবের আগে অবশ্য ম্যাচে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা। ২৮ মিনিটে ফকিরেরপুলকে লিড এনে দেন বেন ইব্রাহিম। সতীর্থ মোস্তফা খারাবার দুর্দান্ত এক পাস ধরে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে শরীরের নাচনে বোকা বানিয়ে ফাঁকা জালে বল পাঠান ইব্রাহিম।

সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বসুন্ধরা। ম্যাচের ৩৬ মিনিটে দলকে সমতায় ফেরান দরিয়েলতন গোমেজ। পুরো মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা দরিয়েলতনের এটি ১৯তম গোল। সোহেল রানার ফ্রি কিক থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পরে আরও একটি গোল করেছেন দরিয়েলতন। ৭৪ মিনিটে করা তার গোলটি ছিল প্রতিপক্ষের জালে বসুন্ধরার শেষ পেরেক। রাকিবের পাস থেকে সহজে গোলটি করেন তিনি। এর আগে ৬২ মিনিটের গোলটি যদি শাহরিয়ার ইমনের শরীরে না লাগতো তাহলে হ্যাটট্রিকটাও পেতে দরিয়েলতন। সতীর্থ মজিবুর রহমান জনির সঙ্গে প্রতিপক্ষের বক্সে দেওয়া-নেওয়া করে গোলে শট নিয়েছিলেন দরিয়েলতন। তার শট জালেও জড়ায়। কিন্তু গোল লাইন অতিক্রম করার সময় ইমনের শরীরে লাগায় গোলটি আর নিজের হয় না দরিয়েলতনের। গোলের মালিক হন ইমন। 

এর আগে প্রথমার্ধের ৩৯ মিনিটে বসুন্ধরাকে ২-১ ব্যবধান এনে দেন জনি। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোলটি করার পর জার্সিও খুলে ফেলেন তিনি। ঠিক যেমনটা করেছিলেন ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক করা তারই সতীর্থ দরিয়েলতন। এই উদযাপনের মাঝেই দুজনের খুনসুটিও দেখা গেল। মজার ছলে জনিকে লাথি-ঘুষি দিচ্ছিলেন দরিয়েলতন।

সবমিলিয়ে এ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস। সমান ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী। আকাশি-নীলরা আজ ৪-০ গোলে আরামবাগকে উড়িয়ে দিয়েছে।

দিনের অন্য ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সাদা-কালোরা। আর বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। পিডব্লিউডির সঙ্গে ফর্টিস ২-২ গোলে শেষ করলেও রহমতগঞ্জ-পুলিশের ম্যাচে কোনো গোলই হয়নি।