• ই-পেপার

ইবোলা আতঙ্কে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করল কঙ্গো

ধোনি কি চেন্নাই সুপার কিংয়ের পরবর্তী প্রধান কোচ?

ক্রীড়া ডেস্ক
ধোনি কি চেন্নাই সুপার কিংয়ের পরবর্তী প্রধান কোচ?
সংগৃহীত ছবি

টানা তিন হারে প্লে-অফের দৌড়ে ছিটকে যায় চেন্নাই সুপার কিংস। এতেই গুঞ্জন তৈরি হয় কোচ স্টিফেন ফ্লেমিংয়েন অধ্যায় শেষ হচ্ছে।  গুঞ্জন মধ্যে বড় ইঙ্গিত দিলেন ভবিষ্যতে এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট দলের রাজে ফর্মের বিষয়টি সমাধান করবে বলে আশা করা হচ্ছে। 

ফ্লেমিংও সম্প্রতি চেন্নাইয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দলের প্রধান কোচদের মূল্যায়ন করা হয় ফলাফলের ভিত্তিতে। তাই পরবর্তীতে কি হবে, সিদ্ধান্তটি ম্যানেজমেন্টই জানাবে।

চেন্নাইয়ের এক ভক্ত এক্সে মজা করে বলেছেন, চেন্নাই যদি ফ্লেমিংকে প্রধান কোচ পদ থেকে সরিয়ে দেয়, তবে সেই ব্যক্তি যেন অশ্বিন না হন।

ভক্তটি রসিকতা করে আরো মন্তব্য করেন, ভারতের এই সাবেক খেলোয়াড় ম্যাচের আগেই তাঁর ইউটিউব চ্যানেলে একাদশ ঘোষণা করবেন।

অশ্বিন ভক্তকের মন্তব্যে লেখেন, ‘আপনার সাথে আমি পুরোপুরি একমত! আমি একাদশ ঘোষণা করব এবং নিশ্চিত করব যেন প্রতিপক্ষ আমার বোলিং ও ব্যাটিং পরিকল্পনা সম্পর্কেও জানতে পারে।’

তিনি আরো যোগ করে লেখেন, ‘ধোনি থাকতে দলের আর কোনো প্রধান কোচ খোঁজার দরকার নেই।’

এতেই চেন্নাই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে পরবর্তী চেন্নাইয়ের প্রধান কোচ ভারতের সাবেক সফল অধিনায়কই হচ্ছে। সেজন্য হয়ত আর কিছু অপেক্ষা করতে হবে ধোনি ভক্তদের।

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে তাসকিন

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে তাসকিন
তাসকিন আহমেদ। ছবি: এক্স

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের পর তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। অর্থাৎ, আসন্ন আসরে এই দুই বাংলাদেশিকে সতীর্থ হিসেবে খেলতে দেখা যাবে। 

এলপিএলের ষষ্ঠ আসর শুরুর আগে সরাসরি চুক্তিতে সাকিব ও তাসকিনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে জাফনা কিংস।

তাসকিনকে নিয়ে দেওয়া পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘জাফনা পেস আক্রমণে যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’

রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব গত কয়েক মাস কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তবে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন ও ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে গেছেন।

এর আগে ২০২৩ এলপিএলে অংশ নিয়েছিলেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেবার খেলেছিলেন গল টাইটান্সের হয়ে।
তাসকিনের জন্যও এলপিএল নতুন নয়। ২০২৪ মৌসুমে তিনি খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।

এলপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল জাফনা। আগের পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে। এবারও শক্তিশালী স্কোয়াড গড়ার পথে হাঁটছে তারা। 

এবারের এলপিএল শুরু হবে ১৭ জুলাই। আর বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর শেষ হবে ১৯ জুলাই। জাতীয় দলের সঙ্গে থাকলে তাসকিন এলপিএলে একাধিক ম্যাচ মিস করবেন। 

বাংলাদেশ ফুটবল লিগ

জয় দিয়েই মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক
জয় দিয়েই মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস
এবারের মৌসুমে ঠিক এভাবেই যেন প্রতিপক্ষদের ‘গুলি’ (গোল) করেছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছবি : বসুন্ধরা কিংসের ফেসবুক থেকে

লক্ষ্য আগেই ছুঁয়েছে বসুন্ধরা কিংস। সর্বশেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়ে। লিগের শেষ ম্যাচকে তাই নিয়মরক্ষার বলা যেতে পারে!

নিয়মরক্ষার হলেও ছাড় দেয়নি বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে ফকিরেরপুলকে উড়িয়ে জয়ে মৌসুমের সমাপ্তি টানল বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় আগেই অবনমন নিশ্চিত হওয়া ফকিরেরপুলকে ৪-১ গোলে হারিয়েছে লিগ চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন হওয়ার দিন না পারলেও আজ ট্রফি নিয়ে উদযাপনের আনুষ্ঠানিকতাও সেরেছেন দরিয়েলতন গোমেজ-তপু বর্মনরা। সবমিলিয়ে এবার ট্রেবল জিতেছে বসুন্ধরা। অন্য দুটি শিরোপা হচ্ছে ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপের।  

প্রতিপক্ষের জালে গোলোৎসবের আগে অবশ্য ম্যাচে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা। ২৮ মিনিটে ফকিরেরপুলকে লিড এনে দেন বেন ইব্রাহিম। সতীর্থ মোস্তফা খারাবার দুর্দান্ত এক পাস ধরে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে শরীরের নাচনে বোকা বানিয়ে ফাঁকা জালে বল পাঠান ইব্রাহিম।

সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বসুন্ধরা। ম্যাচের ৩৬ মিনিটে দলকে সমতায় ফেরান দরিয়েলতন গোমেজ। পুরো মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা দরিয়েলতনের এটি ১৯তম গোল। সোহেল রানার ফ্রি কিক থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পরে আরও একটি গোল করেছেন দরিয়েলতন। ৭৪ মিনিটে করা তার গোলটি ছিল প্রতিপক্ষের জালে বসুন্ধরার শেষ পেরেক। রাকিবের পাস থেকে সহজে গোলটি করেন তিনি। এর আগে ৬২ মিনিটের গোলটি যদি শাহরিয়ার ইমনের শরীরে না লাগতো তাহলে হ্যাটট্রিকটাও পেতে দরিয়েলতন। সতীর্থ মজিবুর রহমান জনির সঙ্গে প্রতিপক্ষের বক্সে দেওয়া-নেওয়া করে গোলে শট নিয়েছিলেন দরিয়েলতন। তার শট জালেও জড়ায়। কিন্তু গোল লাইন অতিক্রম করার সময় ইমনের শরীরে লাগায় গোলটি আর নিজের হয় না দরিয়েলতনের। গোলের মালিক হন ইমন। 

এর আগে প্রথমার্ধের ৩৯ মিনিটে বসুন্ধরাকে ২-১ ব্যবধান এনে দেন জনি। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোলটি করার পর জার্সিও খুলে ফেলেন তিনি। ঠিক যেমনটা করেছিলেন ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক করা তারই সতীর্থ দরিয়েলতন। এই উদযাপনের মাঝেই দুজনের খুনসুটিও দেখা গেল। মজার ছলে জনিকে লাথি-ঘুষি দিচ্ছিলেন দরিয়েলতন।

সবমিলিয়ে এ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস। সমান ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী। আকাশি-নীলরা আজ ৪-০ গোলে আরামবাগকে উড়িয়ে দিয়েছে।

দিনের অন্য ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সাদা-কালোরা। আর বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। পিডব্লিউডির সঙ্গে ফর্টিস ২-২ গোলে শেষ করলেও রহমতগঞ্জ-পুলিশের ম্যাচে কোনো গোলই হয়নি।

আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা বাফুফের

যশোর অফিস
আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা বাফুফের
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ছবি : কালের কণ্ঠ

হাভিয়ের কাবরেরার উত্তরসূরি একদিন আগেই ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক মিডফিল্ডার টমাস ডুলিকে দায়িত্ব দিয়েছে বাফুফে। তাই এখন আর নতুন করে কোচ নিয়োগের সুযোগ নেই।

তবে ভবিষ্যতে দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য আর্জেন্টিনা থেকে কোচ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বাফুফের। আজ যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে উপস্থিত হয়ে এমন ইচ্ছার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। 

অবশ্য শুধু কোচকে নিয়ে আসাই নয়, আর্জেন্টিনা খেলোয়াড় পাঠানোর ইচ্ছা আছে বাফুফের। ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানের সভাপতিত্ব করা তাবিথ বলেছেন, ‘আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভালো খেলোয়াড়দের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়টিও বিবেচনায় আছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাফুফের সহসভাপতি ও শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ।

একাডেমির সুযোগ-সুবিধা ও শিশুদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস বলেছেন, ‘এখানে শিশুদের ফুটবলের প্রতি যে আগ্রহ দেখেছি, তা সত্যিই আশাব্যঞ্জক। ভবিষ্যতে এখান থেকেই নতুন তারকারা উঠে আসতে পারে।’