টানা তিন হারে প্লে-অফের দৌড়ে ছিটকে যায় চেন্নাই সুপার কিংস। এতেই গুঞ্জন তৈরি হয় কোচ স্টিফেন ফ্লেমিংয়েন অধ্যায় শেষ হচ্ছে। গুঞ্জন মধ্যে বড় ইঙ্গিত দিলেন ভবিষ্যতে এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট দলের রাজে ফর্মের বিষয়টি সমাধান করবে বলে আশা করা হচ্ছে।
ফ্লেমিংও সম্প্রতি চেন্নাইয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দলের প্রধান কোচদের মূল্যায়ন করা হয় ফলাফলের ভিত্তিতে। তাই পরবর্তীতে কি হবে, সিদ্ধান্তটি ম্যানেজমেন্টই জানাবে।
চেন্নাইয়ের এক ভক্ত এক্সে মজা করে বলেছেন, চেন্নাই যদি ফ্লেমিংকে প্রধান কোচ পদ থেকে সরিয়ে দেয়, তবে সেই ব্যক্তি যেন অশ্বিন না হন।
ভক্তটি রসিকতা করে আরো মন্তব্য করেন, ভারতের এই সাবেক খেলোয়াড় ম্যাচের আগেই তাঁর ইউটিউব চ্যানেলে একাদশ ঘোষণা করবেন।
অশ্বিন ভক্তকের মন্তব্যে লেখেন, ‘আপনার সাথে আমি পুরোপুরি একমত! আমি একাদশ ঘোষণা করব এবং নিশ্চিত করব যেন প্রতিপক্ষ আমার বোলিং ও ব্যাটিং পরিকল্পনা সম্পর্কেও জানতে পারে।’
তিনি আরো যোগ করে লেখেন, ‘ধোনি থাকতে দলের আর কোনো প্রধান কোচ খোঁজার দরকার নেই।’
এতেই চেন্নাই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে পরবর্তী চেন্নাইয়ের প্রধান কোচ ভারতের সাবেক সফল অধিনায়কই হচ্ছে। সেজন্য হয়ত আর কিছু অপেক্ষা করতে হবে ধোনি ভক্তদের।



