• ই-পেপার

ইবোলা আতঙ্কেও বিশ্বকাপ প্রস্তুতিতে পরিবর্তন আনছে না ডিআর কঙ্গো

ধর্ষণ ও যৌন নিপীড়নে অভিযুক্ত ফুটবলার ঘানার বিশ্বকাপ দলে

ক্রীড়া ডেস্ক
ধর্ষণ ও যৌন নিপীড়নে অভিযুক্ত ফুটবলার ঘানার বিশ্বকাপ দলে
ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস পার্টে। ছবি: ফেসবুক

গত বছরের জুলাইয়ে ব্রিটিশ আইনজীবীরা তার বিরুদ্ধে ধর্ষণের পাঁচটি ও যৌন নিপীড়নের অভিযোগ আনেন। তিনজন নারী তার বিরুদ্ধে মামলাও করেন। 

এ বছরের ফেব্রুয়ারিতে ধর্ষণের আরো দুটি অভিযোগ যুক্ত হয়। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে মামলাটি এখনো বিচারাধীন। এমন ফুটবলারকেই কি না বিশ্বকাপ দলে রেখেছে ঘানা!

সেই ফুটবলার যেনতেন কেউ নন; এক সময় ইংলিশ ক্লাব আর্সেনালে খেলা টমাস পার্টে। ৩২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে। 

বিশ্বকাপের জন্য আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ঘানার কোচ কার্লোস কুইরোজ। পার্টেসহ মোট ৫ জন মিডফিল্ডার, ৫ জন গোলকিপার, ১০ জন ডিফেন্ডার ও ৮ জন ফরোয়ার্ড আছেন। 

আগামী ১ জুনের মধ্যে ঘানাকে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে। এর আগে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে দলের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি পর্ব। চূড়ান্ত দল ঘোষণার ঠিক পরদিন, অর্থাৎ ২ জুন কার্ডিফে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ঘানা।

বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়ছে ঘানা। তাদের প্রতিপক্ষ পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

দ্য অ্যাথলেটিকসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পার্টের বিচার প্রক্রিয়া ২০২৭ সালের জুন পর্যন্ত পিছিয়ে যেতে পারে। 

পার্টে বর্তমানে জামিনে আছেন। জামিনের শর্ত অনুযায়ী, অভিযোগকারী নারীদের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন না এবং কোথাও ভ্রমণে গেলে বা ঠিকানা পরিবর্তন করলে সেই তথ্য কর্তৃপক্ষকে জানাতে হবে।

আদালতে পার্টে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটেনের আইনে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ ধরা হয়। তাই বিশ্বকাপে খেলতে পার্টের কোনো বাধা নেই। 

রদ্রিগেজ-দিয়াজকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

ক্রীড়া ডেস্ক
রদ্রিগেজ-দিয়াজকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার
ছবি : সকার টক

আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দক্ষিণ আমেরিকান দলগুলোর মধ্যে কলম্বিয়া অন্যতম। কলম্বিয়ার অভিজ্ঞ প্লেমেকার হামেস রোদ্রিগেসকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার দেশটি। ঘোষিত স্কোয়াডের মাধ্যমে গ্রুপ পর্বে রদ্রিগেজকে মুখোমুখি হতে হবে পতুর্গিজ মহাতারকা রোনাল্ডোর। এতে এক মহাদ্বৈরথ দেখতে পাবে ফুটবলপ্রেমীরা।

২০২৬ ফিফা বিশ্বকাপে কলম্বিয়া এবং পর্তুগাল গ্রুপ কেতে রয়েছে। যেখানে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। আগামী ২৮ জুন ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হবেন সাবেক দুই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি।

জেমস রদ্রিগেজকে দলের অধিনায়ক করে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ নেস্তর লরেঞ্জো। দলে জায়গা পেয়েছে আরেক অভিজ্ঞ উইঙ্গার লুইস ডিয়াজ।

কলম্বিয়ার ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : ক্যামিলো ভার্গাস (অ্যাটলাস), আলভারো মন্টেরো (ভেলেজ সার্সফিল্ড), ডেভিড ওসপিনা (অ্যাটলেটিকো ন্যাশনাল।

ডিফেন্ডার : ড্যানিয়েল মুনোজ (ক্রিস্টাল প্যালেস), ডেভিনসন সানচেজ (গালাতাসারে), জন লুকুমি (বোলোগনা), জোহান মোজিকা (ম্যালোর্কা), উইলার দিত্তা (ক্রুজ আজুল), সান্তিয়াগো আরিয়াস (ইন্ডিপেনডিয়েন্ট), ডিভার মাচাদো (নান্টেস), ইয়েরি মিনা (ক্যাগলিয়ারি)।

মিডফিল্ডার : ফারসন লারমা (ক্রিস্টাল প্যালেস), জোন আরিয়াস (পালমেইরাস), জর্জ ক্যারাসকাল (ফ্ল্যামেঙ্গো), জুয়ান ক্যামিলো পোর্টিলা (অ্যাথলেটিকো প্যারানেসে), রিচার্ড রিওস (বেনফিকা), জুয়ান ফার্নান্দো কুইন্টেরো (রিভার প্লেট), গুস্তাভো পুয়ের্তা (রেসিং ডি সান্তান্ডার), জেমস রোজিও (রেসিং দ্য সান্তান্ডার) (মিনেসোটা ইউনাইটেড), জ্যামিন্টন ক্যাম্পাজ (রোজারিও সেন্ট্রাল।

ফরওয়ার্ড : লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ), জন কর্ডোবা (ক্রাসনোডার), লুইস সুয়ারেজ (স্পোর্টিং সিপি), কুচো হার্নান্দেজ (রিয়েল বেটিস), কার্লোস আন্দ্রেস গোমেজ (ভাস্কো দা গামা)।

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

আতিক রহমান, বগুড়া
বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম সীমান্ত। ছবি : ফেসবুক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত হলেও শেষ পর্যন্ত বোর্ডে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিভাগের কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত। পারিবারিক ও ব্যাবসায়িক ব্যস্ততার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মীর সীমান্তর বাবা মীর শাহে আলম ক্ষমতাসীন বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী। মীর শাহে আলম নতুন দায়িত্ব নেওয়ার পর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ও লিমিটেড কম্পানির শেয়ারসহ সার্বিক দায়িত্ব পালন করছেন তার ছেলে সীমান্ত।

বর্তমানে একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চালের কার্নেল ফ্যাক্টরি, আয়োডিন ফ্যাক্টরি, পুষ্টি মিশ্রণ ফ্যাক্টরি, মিনি কোল্ড স্টোরেজ, কৃষি খামার, প্রাণী খামার, ফ্লাওয়ার মিলসহ আরো কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সরাসরি তদারকি করছেন সীমান্ত।

এ ব্যাপারে সীমান্ত বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় পরিসরের দায়িত্বের জায়গা। অন্যদিকে পারিবারিক ব্যবসাগুলোর পূর্ণ দায়িত্ব বর্তমানে আমার ওপর রয়েছে। সবকিছু একসঙ্গে সমন্বয় করে ক্রিকেট বোর্ডে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য খুব কঠিন হয়ে পড়বে। তাই বাস্তবতা বিবেচনায় বোর্ডে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে দেশের ক্রীড়াঙ্গনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন সীমান্ত, ‘একজন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হিসেবে ক্রিকেটসহ সব খেলার উন্নয়ন ও বিকাশে  সবসময় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে যাব।’

PHOTO
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে মীর সীমান্ত। ছবি: ফেসবুক

সীমান্ত আরো জানিয়েছেন, বোর্ডে আসতে না চাওয়ার সিদ্ধান্ত শিগগিরই বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে কাছে লিখিতভাবে জানাবেন।

ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, তরুণ সংগঠক হিসেবে সীমান্তর বিসিবিতে আসা নিয়ে রাজশাহী বিভাগের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে পারিবারিক ও ব্যাবসায়িক ব্যস্ততা বিবেচনায় তার এ সিদ্ধান্তকে অনেকে দায়িত্বশীল পদক্ষেপ হিসেবেই দেখছেন।

চোট কাটিয়ে দলে ফিরলেন ওয়েলসের তারকা ডিফেন্ডার ডেভিস-রবার্টস

ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে দলে ফিরলেন ওয়েলসের তারকা ডিফেন্ডার ডেভিস-রবার্টস
ছবি: অ্যালামি

দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে পুনরায় ওয়েলস জাতীয় ফুটবল দলে ফিরেছেন বেন ডেভিস এবং কনোর রবার্টস। মঙ্গলবার (২৬ মে) ঘানা ও রোমানিয়ান বিপক্ষের প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা কোচ ক্রেগ বেলামি। ঘোষিত দলে দুই তারকা ডিফেন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত জানুয়ারি মাসে ক্লাবের হয়ে খেলার সময় গোড়ালিতে গুরুতর চোট পান টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার ডেভিস। অস্ত্রোপচারের পর দীর্ঘ চার মাস মাঠের বাইরে থাকার পর ওয়েলস অধিনায়ক হিসেবে দলে ফিরলেন তিনি।

২০২৫ সালের জুনে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন বার্নলির রাইটব্যাক রবার্টস।  এর ১ বছর ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি তিনি বার্নলির হয়ে ম্যাচডে স্কোয়াডে ফিরলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

সেন্টারব্যাক ক্রিস মেফামও চোট কাটিয়ে ফিরছেন। কিন্তু মিডফিল্ডার জর্ডান জেমস ও রুবিন কোলউইল এবং ফরোয়ার্ড লিয়াম কালেন ও মার্ক হ্যারিস ছোটখাটো চোটের কারণে খেলতে পারছেন না।

আগামী ২ জুন কার্ডিফে সিটি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের অন্যতম প্রতিপক্ষ ঘানা এবং ৬ জুন বুখারেস্টে রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে ওয়েলস।