• ই-পেপার

বিশ্বকাপ-৯৪

মাদক কেলেঙ্কারিতে ‘নিষিদ্ধ’ হয়েছিলেন ম্যারাডোনা

ফিফা বিশ্বকাপ ২০২৬

৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর

ক্রীড়া ডেস্ক
৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর
এবারের বিশ্বকাপে প্রথম গোল করেছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস্ ছবি; ফিফা

শক্তিমত্তা, ইতিহাস, র‌্যাংকিং, সাম্প্রতিক ফর্ম—সবকিছুতে দক্ষিণ আফ্রিকার চেয়ে ঢের এগিয়ে ছিল মেক্সিকো। তার ওপর ম্যাচের লম্বা একটা সময় আফ্রিকার দলটিকে খেলতে হয়েছে কম খেলোয়াড় নিয়ে। লড়াইটা তাই আরো একপেশে হয়ে উঠল। 

দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে শুভ সূচনা করল মেক্সিকো। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে সহ-আয়োজকদের হয়ে গোল দুটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেজ।

এ জয়ে আজতেকায় বিশ্বকাপের ম্যাচে অজেয় থাকার রেকর্ডটা অক্ষুণ্ন রাখল মেক্সিকো (৬ জয়, ২ ড্র)। সেই সঙ্গে এ বছর ৯ ম্যাচ খেলে এখনো অপরাজিত থাকল হাভিয়ের আগিরের দল। 

এবারের মতো ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার নিজেদের মাঠে মেক্সিকোকে রুখে দিলেও এবার মেক্সিকোর ঘরে পারল না দক্ষিণ আফ্রিকা।

ব্রাজিলিয়ান রেফারি উইলতন সাম্পাইয়ো ম্যাচে লাল কার্ড বের করেছেন তিনবার। মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোল ও টেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সেজার মন্তেসকে।

বিস্তারিত আসছে...

ছবিতে ছবিতে মেক্সিকোয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

ক্রীড়া ডেস্ক
ছবিতে ছবিতে মেক্সিকোয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

অনেক নতুনের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও এসেছে নতুনত্ব। এবার যেমন উদ্বোধনী অনুষ্ঠান একটি নয়; আয়োজক তিন দেশের তিন শহরে তিনটি!

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তাই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানের নির্বাচিত কিছু ছবি নিয়েই এ আয়োজন—

1PIC
দেশের মাটিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বলে কথা! মেক্সিকানদের কাছে আজকের দিনটা এক উৎসবময় দিন। ছবি: ফিফা
3
উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকান সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। ছবি: ফিফা
555
বর্ণিল রঙে সাজানো হয়েছে আজকেতা স্টেডিয়াম। ছবি: ফিফা
666
‘দাই দাই’—বিশ্বকাপের অফিশিয়াল থিম সং গেয়ে ও নেচে উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা। ছবি: ফিফা
8888
গ্রেটেস্ট শো অন আর্থ! ছবি: ফিফা

বিশ্বকাপের উদ্বোধন : ফুটবল মহাযজ্ঞের শুরু

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের উদ্বোধন : ফুটবল মহাযজ্ঞের শুরু
সংগৃহীত ছবি

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। মূলত বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুটা হয় মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের কাছেও দারুণ সাড়া পায় ১৯৮১ সালে গঠিত হওয়া ব্যান্ডটি। 

এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। অবশ্য তিনি হলিউড তারকা জর্জ ক্লুনির ‘ওশান’ নন। ২০০৯ সালে নিজের ইউটিউব চ্যানেল চালুর মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। অনেকের কাছে তিনি যেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার।

ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন ড্যানি ওশান। বিভিন্ন প্রজন্মের দর্শকদের উপভোগ করার মতো সংগীত ও আয়োজনে জমে ওঠে অনুষ্ঠান।

এরপর মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন।

অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত! বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে এলেন শাকিরা। বিশ্বকাপের থিম সং দাই দাই গেয়ে পুরো স্টেডিয়ামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

শাকিরার গানের পরই শেষ হলো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি
ফাইল ছবি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানায় ফিফা। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ফিফার অধিভুক্ত সংস্থার সভাপতি-সাধারণ সম্পাদকদেরও থাকে আমন্ত্রণ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন।

১৯৩০ সাল থেকে শুরু হয়েছে বিশ্বকাপ। ১৯৭০ ও ’৮৬ বিশ্বকাপে মেক্সিকো দুই বার স্বাগতিক হয়েছিল। ৪০ বছর পর আবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকোতে। এবার মেক্সিকোর পাশাপাশি আমেরিকা ও কানাডা স্বাগতিক। মেক্সিকোর গত দুই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হয়েছিল আজতেকা স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও সেই ভেন্যুতে। একমাত্র ও প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সাক্ষী হচ্ছে আজতেকা। স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে উপস্থিত থেকে বাফুফে সভাপতি এবং সাধারণ সম্পাদকও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন।

বিশ্বকাপের সময় সারা বিশ্বের ঘরোয়া ফুটবলের কার্যক্রমও খানিকটা সীমিত থাকে। হামজা-ঋতুপর্ণাদের আন্তর্জাতিক ম্যাচ, ঘরোয়া ফুটবল নিয়ে বাফুফে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে। জুন-জুলাইয়ে দলবদল ছাড়া তেমন কোনো কর্মসূচি নেই। তাই বাফুফে সভাপতি বিশ্বকাপে মেক্সিকো সিটিতে আজ ও পরবর্তীতে গুয়াদেলাজারাতে আরেকটি ম্যাচ দেখবেন। এরপর আমেরিকাতেও খেলা দেখতে পারেন। সাধারণ সম্পাদক অবশ্য আগামী সপ্তাহেই দেশে ফিরবেন।