• ই-পেপার

জোতার স্মৃতি বুকে নিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল

হঠাৎ আলোচনায় ইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ

ক্রীড়া ডেস্ক
হঠাৎ আলোচনায় ইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ
ইসরায়েল ও ফিলিস্তিনের পতাকা। ছবি: সংগৃহীত

নতুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসরায়েল-ফিলিস্তিনকে মুখোমুখি করার পরিকল্পনা করছে ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যদিও এটি ফিফার আনুষ্ঠানিক অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ নয়। তবে প্রতিযোগিতাটি ফিফার ২১১টি সদস্য রাষ্ট্রের জন্যই উন্মুক্ত। এমনকি সিনিয়র পর্যায়ে নিষিদ্ধ থাকা রাশিয়াও চাইলে এতে অংশ নিতে পারবে।

গত ডিসেম্বরে ফিফা এই টুর্নামেন্টের বিস্তারিত ঘোষণা করে। উদ্বোধনী ম্যাচ নিয়ে ফিফার উচ্চাকাক্সক্ষী পরিকল্পনা রয়েছে। কারণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলকে শান্তি ও বিশ্ব ঐক্যের মাধ্যম হিসেবে ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার সভায় ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে করমর্দন করানোর একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ইনফান্তিনো বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। সভায় ইনফান্তিানো বারবার অনুরোধ করা সত্ত্বেও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজুব ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হাত মেলানোর অনুরোধ নাকচ করেন তিনি।

তবে সেই তিক্ত অভিজ্ঞতায় ইনফান্তিনোকে দমে যাননি। বরং অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ইসরায়েল বনাম ফিলিস্তিন ম্যাচ আয়োজনের প্রস্তাবটি এখনো বিবেচনায় করছেন। টুর্নামেন্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে মায়ামিকে।

টুর্নামেন্টের পরিকল্পনা অনুযায়ী, প্রথম আসরটি হবে ছেলেদের জন্য এবং এর ১২ মাস পর মেয়েদের একটি সংস্করণ হবে। এরপর ২০২৮ সাল থেকে প্রতি বছর দুটি করে আলাদা ফুটবল উৎসব আয়োজনের লক্ষ্য রয়েছে ফিফার।

ইসরায়েল-ফিলিস্তিন রাজনীতিতে ফিফার এই হস্তক্ষেপের চেষ্টাকে বিপজ্জনক মনে করা হচ্ছে কি না@এমন প্রশ্নে ফিফার সূত্রগুলো তা নাকচ করে দিয়েছে। ভ্যাঙ্কুভারের ঘটনার পরও ইনফান্তিনো এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং রাজুব করমর্দন করতে অস্বীকৃতি জানানোর পরপরই তিনি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের কথা উল্লেখ করেছিলেন।

ইনফান্তিনো বলেছিলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের যে দুই প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, তাদের ধন্যবাদ জানাই। ফিফার সদস্য হিসেবে তাদের একই অধিকার, কর্তব্য ও বাধ্যবাধকতা রয়েছে। শিশুদের আশা জোগাতে আমরা একসঙ্গে কাজ করব। আসুন আমরা সবাই মিলে সেটির জন্য কাজ করি।’

ফিফার অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট নিয়ে ইনফান্তিনো বলেন, ‘আমরা বয়সভিত্তিক দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। সেখানে আমরা ফিফার অন্তর্ভুক্ত ২১১টি দেশের শিশুদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাব। আসুন, শিশুদের জন্যই আমরা এটি করি এবং সবাই মিলে কাজ করি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬

এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম
বেলজিয়াম-মিসর ম্যাচে বল দখলের লড়াইয়ে ডি ব্রুইনা ও সালাহ। ছবি: সংগৃহীত

বেলজিয়াম ১-১ মিসর

কী হওয়ার কথা ছিল, আর কী হচ্ছে—আপাতত এ ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসাই ভালো। তার চেয়ে বরং মেনে নিন, বিশ্বকাপে ছোট দল বলে কিছু নেই। 

ব্রাজিল-মরক্কো না হয় এখন সমশক্তির দল। তাই ১-১ ড্র কে অনাকাক্সিক্ষত ফল বলার সুযোগ নেই। কিন্তু জাপানের বিপক্ষে নেদারল্যান্ডস, অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে স্পেন আর মিসরের বিপক্ষে বেলজিয়াম—সবাই কাগজে-কলমে এগিয়ে ছিল।

তবে মাঠের লড়াইয়ের দেখা গেল ভিন্ন দৃশ্য। এবার কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে রুখে দিল মোহাম্মদ সালাহর মিসর। সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচটা ১-১ সমতায় শেষ হয়েছে। 

২০ মিনিটে ইমাম আশুরের গোলে এগিয়ে গিয়ে বেলজিয়ামকে বড় ধাক্কা দেওয়ার আভাস দিয়েছিল মিসর। কিন্তু ৬৬ মিনিটে উপহারসূচক গোলে পার পেয়ে যায় বেলজিয়াম। নিজেদের জালে বল জড়ান মিসরের মোহাম্মদ হানি।   

ভোজিনিয়ার ভোজবাজি

গোলরক্ষক নাকি চীনের মহাপ্রাচীর

সাহিদ রহমান অরিন
গোলরক্ষক নাকি চীনের মহাপ্রাচীর
কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া দুর্দান্ত এক সেভ। ছবি: ফিফা

‘সারা জীবন আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, এই মুহূর্তেরই স্বপ্ন দেখেছিলাম’—ম্যাচ শেষে সাংবাদিকদের নিজের অনুভূতি জানাতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন ভোজিনিয়া। 

কয়েক ঘণ্টা আগেও তিনি ফুটবল বিশ্বে ছিলেন অপরিচিত, নিজ দেশ কেপ ভার্দেতেও খুব বেশি মানুষ তাকে চিনতেন না। 

কিন্তু এখন? 

উত্তরটা দিলেন ব্রাজিলের সংবাদমাধ্যম কেজ টিভির এক নারী সাংবাদিক। ভোজিনিয়ার ইন্সটাগ্রাম পেজ ঘুরে ওই সাংবাদিক জানিয়ে দিলেন, স্পেনের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তার অনুসারী ছিল ৫০ হাজার, ম্যাচ শেষে অনুসারী সংখ্যা ১৬ লাখ এবং তা ঝড়ের বেগে বেড়ে চলেছে।

বলে রাখা ভালো, ভোজিনিয়ার ইন্সটাগ্রাম আইডির নাম জোসিমার দিয়াস। এটাই তার আসল নাম। পুরো নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। নামটা যত বড়ই হোক, এতক্ষণে অনেকে উইকিপিডিয়ায় সার্চ দিয়ে মুখস্ত করে ফেলেছেন। 

GK
কেপ ভার্দের জাতীয় পতাকা হাতে ভোজিনিয়া। ছবি: ফিফা

এই যে ৪০ পেরোনো এক গোলকিপারকে নিয়ে হঠাৎ এত আলোচনা, অপরিচিত এক ব্যক্তি থেকে রাতারাতি ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া, এটাই তো বিশ্বকাপের সৌন্দর্য!

তা বিশ্বকাপ অভিষেকেই কী এমন করেছেন ভোজিনিয়া? ‘বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বকাপ জিতে যাওয়ার’ হাইপ নিয়ে খেলতে নামা স্পেন গোলের উদ্দেশে শট নিয়েছিল ২৭টি। এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে, যার সব কটি রুখে দিয়েছেন ভোজিনিয়া! শুধু বক্সের মধ্যেই সেভ ৬টি। এর মধ্যে ৩টি ঝাঁপিয়ে পড়ে, ৩টি লাফিয়ে উঠে।

ফেরান তোরেস, গাভি, পেদ্রি, মিকেল ওইয়ারজাবাল, ফাবিয়ান রুইজ, ব্যালন ডি’অর জয়ী রদ্রি এমনকি গোলের জন্য হন্যে হয়ে ওপরে উঠে খেলা মার্ক কুকেরেয়া—সবাই ভোজিনিয়ার সামনে ব্যর্থ। 

বাধ্য হয়ে ‘আধা ফিট’ লামিনে ইয়ামালকে নামালেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। বেঞ্চ ছেড়ে নেমে পড়েছেন দানি ওলমো, নিকো উইলিয়ামস ও আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা মিকেল মেরিনোও। কিন্তু লাভ হয়নি। 

স্প্যানিশদের সামনে একাই ঢাল হয়ে দাঁড়ালেন ভোজিনিয়া। অবিশ্বাস্যভাবে ম্যাচের ফল ০-০!

খুব অল্প শব্দে যদি তার পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চান, সেটি কী হতে পারে? ভোজিনিয়ার ভোজবাজি! কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম যে বিস্ময়ে ছেয়ে গেছে—গোলরক্ষক নাকি চীনের মহাপ্রাচীর?

ক্যারিয়ারের সায়াহ্নে অনেক আগেই পৌঁছে গেছেন ভোজিনিয়া। মানুষ যেহেতু আশায় বাঁচে, ভোজিনিয়াও বড় এক আশা নিয়ে ক্যারিয়ার টেনে নিয়ে যাচ্ছিলেন। বিশ্বকাপে খেলার আশা। 

সেটা তো পূরণ হলোই। এখন তিনি সবচেয়ে বেশি বয়সী গোলকিপার হিসেবে বিশ্বকাপ অভিষেকেই ক্লিনশিটের রেকর্ড গড়লেন! সেটাও কি না সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও এবারের বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনের বিপক্ষে। 

ভোজিনিয়া খেলছেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে। হয়তো এই ক্লাবের হয়েই গ্লাভস ও বুটজোড়া তুলে রাখবেন বলে মনস্থির করেছেন। দলবদলের বাজারেও তার তেমন দাম নেই। দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়ে দিলেন, ভোজিনিয়ার দাম সাকল্যে ৫০ হাজার ইউরো (৭১ লাখ ২৬ হাজার টাকা)। 

কিন্তু স্পেনকে রুখে দেওয়ার পর ভোজিনিয়াকে নিয়ে অনেকে যেমন কৌতূহলী হয়ে উঠেছেন, তেমনি অখ্যাত ক্লাবের এই গোলকিপারকে নিয়ে নিশ্চয় বিখ্যাত ক্লাবগুলোরও আগ্রহ তৈরি হয়েছে! যদি ডাক পড়ে, নিজেকে মনে মনে কোথায় কল্পনা করবেন ভোজিনিয়া?

বড় ক্লাব থেকে যদি ডাক নাও পড়ে, তাহলেও কি কোনো ক্ষতির শঙ্কা আছে? আজ ম্যাচ শেষে সতীর্থ থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্যরা যেভাবে প্রটোকল দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে গেলেন, তাতেই স্পষ্ট, তিনি এখন ভার্দের জাতীয় বীর। 

ম্যাচ শেষে ভোজিনিয়া প্রথমবারের মতো আবেগতাড়িত হয়ে পড়েন কেপ ভার্দের কোচিং স্টাফের এক সদস্য তাকে জড়িয়ে ধরার পর। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার আগ পর্যন্তও তার দুই চোখ বেয়ে ঝরেছে আনন্দাশ্রু।

টিম হোটেলে ফেরার পর টিভিতে কিংবা নিজের মুঠোফোনে সেসব দুরন্ত-উড়ন্ত সেভের হাইলাইটস যদি দেখে থাকেন, তাহলে নিশ্চয় ভোজিনিয়ার চোখ আবারো নোনা জলে ভিজেছে! এই কান্না সুখের, এই কান্না গর্বের।

বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক
গোলের দেখা না পেয়ে হতাশ ওয়ারজাবাল। ছবি : রয়টার্স

জার্মানির মতোই হয়তো গোলোৎসব দেখতে আটালান্টায় হাজির হয়েছিলেন স্পেনের দর্শক-সমর্থকরা। কিংবা বোকাবাক্সে চোখ রেখেছিলেন স্বশরীরে আটলান্টা স্টেডিয়ামে উপস্থিত হতে না পারা দর্শকরা। কেননা এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অভিষিক্ত কেপ ভার্দেকে।

সঙ্গে বিশ্বমঞ্চে অনভিজ্ঞ কেপ ভার্দের ফিফা র‌্যাংকিং ৬৭তম। বিপরীতে ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেনের বর্তমান পজিশন ২। ইতিহাস, শক্তি-সামর্থ বিবেচনায় তাই অসম লড়াই হওয়ার কথা ছিল। তবে মাঠের খেলায় তার দেখা মিলল কই।

পরিসংখ্যানে অবশ্য অসম লড়াইয়েরই ইঙ্গিত দিবে। তবে ২৭ শট নেওয়ার পরেও ‘সোনার হরিণের’ দেখা পায়নি স্পেন। ডিফেন্ডিং ইউরো জয়ীদের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ হয়ে দাঁড়ান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। কমপক্ষে ৭টি সেভ দিয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক। তার দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে বাস পার্কিং কৌশলও দারুণ কাজে দিয়েছে কেপ ভার্দের। বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়েছে তারা। কোনো বল নিজেদের জালে জড়াতে দেয়নি কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ে তাই মাঠ ছাড়তে বাধ্য হয় স্পেন।

22
কেপ ভার্দেকে জয়ের সমান ড্র এনে দিয়েছেন গোলরক্ষক ভোজিনিয়া। ছবি : রয়টার্স

শুরু থেকেই বল পজিশন ধরে রেখে খেলা স্পেন ৩৬ মিনিটে গোলের দারুণ সুযোগ পায়। পেদ্রির শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে কুকুরেলা অফসাইড হওয়ায় কর্নার বাতিল হয়।

অবশ্য ৩৮ মিনিটে গোল পেয়েই গিয়েছিল স্পেন। তবে ফেরান তোরেসকে হতাশ করে ক্রসবার। ফিরতি সুযোগ পেয়েছিলেন মিকেল ওয়ারজাবাল। নিখুঁত এক হেডও নিয়েছিলেন তিনি, তবে দারুণ এক ক্ষিপ্রতায় ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন ভজিনহা। ৪৫ মিনিটে আরেকটি দুর্দান্ত সেভ দেন কেপ ভার্দের গোলরক্ষক।

বক্সের ভেতর থেকে বাঁ পায়ে শট নিয়েছিলেন তোরেস। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলেন ভজিনহা। যোগ করা সময়ে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ দিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার পেয়েছিল স্পেন। পেদ্রির নেওয়া কর্নারে দারুণ এক হেড নিয়েছিলেন আমেরিক লাপোর্তে। তবে জালে জড়ানোর আগেই ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলে গতিপথ বদলে দেন ভাজিনহা। তাতে ২০১০ বিশ্বকাপজয়ীদের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে প্রথমার্ধ শেষ করে।

৫৬ মিনিটে ফাবিয়ান রুইজ সুবর্ণ সুযোগ পেয়েও ঠিক মতো  হেড নিতে না পারায় ভোজিনিয়ার হাতে চলে যায় বল। ৭৩ মিনিটে স্পেনের আরেকটি আক্রমণও নসাৎ করেন তিনি। গোল পেতে তাই দলের ‘সেরা অস্ত্র’ লামিনে ইয়ামালকে নামান কোচ লুইস দে লা ফয়েন্তে। সঙ্গে আরও কয়েকটি পরিবর্তন করেও কোনো লাভ হয়নি স্পেনের। 

স্পেনের কপালটাই আজ খারাপ ছিল। ৮৭ মিনিটে দারুণ এক শট নিয়েছিলেন ওয়ারজাবাল। কারণ প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শরীরে না লাগলে বলটি জালেই জড়ানোর কথা ছিল। উল্টো ৯০ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। তবে হেডে পাওয়ার না থাকায় বলটি ধরতে অসুবিধা হয়নি স্পেনের গোলরক্ষক উনাই সিমোনের। তাতে বিশ্বকাপে অবিশ্বাস্য এক অভিষেকই হলো কেপ ভার্দের।