• ই-পেপার

‘ড্র যথেষ্ট নয়’—পর্তুগালের বিপক্ষে ম্যাচের পর ডিআর কঙ্গো কোচ

নেইমার আমার আইডল, কিন্তু সেরা মেসি : ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
নেইমার আমার আইডল, কিন্তু সেরা মেসি : ইয়ামাল
সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলে লিওনেল মেসিকে নিয়ে ‘সর্বকালের সেরা’ বিতর্ক নতুন কিছু নয়। তবে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের কাছে এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচে মেসির হ্যাটট্রিক দেখার পর স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ইতিহাসের সেরা ফুটবলার মেসিই।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন ৩৮ বছর বয়সী মেসি। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেন তিনি।

মেসির এমন পারফরম্যান্সের পর স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, 'প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে ইতিহাসের সেরা খেলোয়াড় সে-ই। কারও যদি এখনো সন্দেহ থাকে, তাহলে তারা ইচ্ছে করেই সন্দেহ খুঁজছে। এ নিয়ে আর কিছু বলার নেই।'

তবে নিজের ব্যক্তিগত ফুটবল আইডল হিসেবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের নামও উল্লেখ করেন বার্সেলোনার এই উইঙ্গার। তিনি বলেন, 'আমার আদর্শ নেইমার। কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড় মেসি।'

বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে মাত্র ১৯ মিনিট খেলতে পেরেছিলেন তিনি। চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় এখনো সতর্ক অবস্থানে রয়েছেন এই তরুণ।

এদিকে বিশ্বকাপে ইতোমধ্যে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইনের মতো তারকারা গোল করে আলোচনায় এসেছেন। তবে তাদের সঙ্গে গোলের প্রতিযোগিতায় নামতে আগ্রহী নন ইয়ামাল।

তার ভাষায়, 'আমার খেলার ধরন আলাদা। আমি উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনালে বিদায় নেওয়ার চেয়ে আমি ট্রফি জিততে বেশি আগ্রহী।'

চোটের কারণে সৌদি আরবের বিপক্ষেও শুরুর একাদশে তার খেলা অনিশ্চিত। তবে ইয়ামাল জানিয়েছেন, পুরো ৯০ মিনিট খেলার মতো প্রস্তুত না হলেও দলের প্রয়োজন হলে মাঠে নেমে অবদান রাখতে তিনি প্রস্তুত।

ভিনি-কুনহার জাদুতে বিরতিতে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
ভিনি-কুনহার জাদুতে বিরতিতে ব্রাজিল
কুনহার গোলের পর তার সঙ্গে উদযাপনে মাতেন ভিনিসিয়ুস। ছবি : রয়টার্স

সুযোগের সদ্ব্যবহার করলেন ম্যাথেউস কুনহা। একাদশে জায়গা পেয়েই ব্রাজিলকে আনন্দের উপলক্ষ্য এনে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার। একবার নয়, দুইবার। তার দুটি গোলই অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

অ্যাসিস্ট করে অবশ্য মন ভরেনি ভিনিসিয়ুসের। যোগ করা সময়ে গোল করে দলকে তৃতীয় লিড এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। পরে কুনহার জোড়া এবং তার গোলে ৩-০ ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল। 

ফিলাডেলফিয়ায় আজ ম্যাচ শুরুর ১২ মিনিটে জালের দেখা পেয়েছিল ব্রাজিল। তবে অফসাইডের কারণে বাতিল হয় রাফিনিয়ার করা গোলটি।

২২ মিনিটে আরেকটি দারুণ এক সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া। তবে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বার্সেলোনার ফরোয়ার্ড। অবশ্য শটটি নেওয়ার আগে অফসাইডে ছিলেন তিনি।

ফিরতি মিনিটে ঠিকই গোল উদযাপন করে ব্রাজিল। ভিনিসিয়ুসের পাস থেকে গোলটি করেন ম্যাথেউস কুনহা। তাতে বিশ্বকাপে অভিষেক গোল পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড।

ব্রাজিলের দ্বিতীয় গোলেও ভিনিসিয়ুস-কুনহার জুটির জাদুর দেখা মেলে। ৩৬ মিনিটে বাঁ পায়ের জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। মাঝ মাঠ থেকে হাইতির ডি বক্সে দুর্দান্ত এক পাস বাড়ান ভিনিসিয়ুস। 

যোগ করা সময়ে এবার জালের দেখা পান ভিনি। তৃতীয় মিনিটে হাইতির গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। তাকে সহায়তা করেছেন লুকাস পাকেতা।

তবে বিরতি যাওয়ার আগে দুঃসংবাদ শুনেছে ব্রাজিল। পায়ের চোটে মাঠ ছেড়েছেন রাফিনিয়া। তার বদলে মাঠে নেমেছেন রায়ান। 

চোটে মাঠ ছাড়লেন রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক
চোটে মাঠ ছাড়লেন রাফিনিয়া
ছবি : রয়টার্স

বিরতি যাওয়ার আগে দুঃসংবাদ শুনেছে ব্রাজিল। পায়ের চোটে মাঠ ছেড়েছেন রাফিনিয়া। তার বদলে মাঠে নেমেছেন উদীয়মান তারকা রায়ান।

এর আগে ম্যাচ শুরুর ১২ মিনিটে জালের দেখা পেয়েছিল ব্রাজিল। তবে অফসাইডের কারণে বাতিল হয় রাফিনিয়ার গোলটি। 

এরপর ২২ মিনিটে আরেকটি দারুণ এক সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া। তবে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বার্সেলোনার ফরোয়ার্ড। অবশ্য শটটি নেওয়ার আগে অফসাইডে ছিলেন তিনি।

এরপর চোটের কারণে মাঠ ছেড়ে উঠে যেতে দেখা যায় তাকে। তবে রাফিনিয়ার চোট কতটা গুরুতর তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
 

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

ক্রীড়া ডেস্ক
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর
ম্যাচ জয়ের পর হাকিমির উদযাপন। ছবি : রয়টার্স

সময় ফুরিয়ে আসছিল স্কটল্যান্ডের। সমতায় ফিরতে মরিয়া হওয়া স্কটিশরা তাই আক্রমণের ধার বাড়িয়ে দিল। তবে চেষ্টা পর্যন্তই। ম্যাচে আর ফেরা হয়নি তাদের। 

এতে মুদ্রার উল্টো পিঠ দেখল স্কটল্যান্ড। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হার দেখল তারা। পরাজয়ের স্বাদ পেয়েছে মরক্কোর কাছে। ১-০ গোলের জয়টি বিশ্বকাপে মরক্কোর প্রথম। 

মরক্কোর জয়সূচক গোলটি এসেছে ম্যাচের দ্বিতীয় মিনিটে। অর্থাৎ, বোস্টন স্টেডিয়ামে হয়তো তখনো অনেক দর্শক নিজেদের আসনে ঠিকমতো বসতেই পারেননি। এমন সময়েই দেখলেন মরক্কোর গোল উদযাপন।

সেকেন্ডের হিসেবে ৬৯ সেকেন্ডে মরক্কোর জয়সূচক গোলটি করেছেন ইসমায়েল সাইবারি। সতীর্থ ব্রাহিম দিয়াজের পাস থেকে বুলেট গতির শটে। তাতে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক বনে যান ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। অন্যদিকে মোহাম্মদ সালাহর পর দ্বিতীয় আফ্রিকান ফুটবলার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

সাইবারির আগে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক ছিলেন মাইকেল সাদিলেক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ মিনিট ৭ সেকেন্ডে গোলটি করেছিলেন চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার।

তবে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলের মালিক হাকান শুকুর। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১১ সেকেন্ডে গোল করেছিলেন তুরস্কের স্ট্রাইকার।

৫০ মিনিটে আরেকটি গোল পেতে পারতেন সাইবারি। তবে তার শট ডিফ্লেকশন হয়ে বারে লাগায় তা আর পাওয়া হয়নি। সেই কর্নারে লিড বাড়ানোর আবার সুযোগ পেয়েছিল মরক্কো। তবে এবার তাদের হতাশ করেন স্কটল্যান্ডের গোলরক্ষক। বিপরীতে শেষ দিকে একের পর এক আক্রমণ করেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি স্কটল্যান্ড।