• ই-পেপার

বিশ্ববাজারে ব্যাপক পতনের পর কিছুটা বাড়ল জ্বালানি তেলের দাম

লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি
সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চার বিদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশি এবং দুজন সিরীয় নাগরিক রয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা আলজাজিরা

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে দুই দফা বিমান হামলা চালায়। এ হামলায় চার বিদেশি নাগরিক আহত হন।

তবে আহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এনএনএ আরো জানিয়েছে, একই সময়ে নাবাতিয়েহ জেলার জেবশিত এবং আর্নুন শহরেও ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।

লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠেছে।

এদিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক সংঘাত বন্ধে তাদের প্রধান শর্তগুলোর একটি হলো সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

লেবাননে সামরিক অভিযান বন্ধের বিষয়ে বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষকে দ্রুত লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের দখলকৃত অঞ্চল খালি করে আন্তর্জাতিক সীমান্তের পেছনে ফিরে যেতে হবে। একই সঙ্গে লেবাননের ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দিতে হবে।

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইআরজিসির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইআরজিসির হুঁশিয়ারি
রয়টার্স ছবি

লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা আলজাজিরা

প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক সংঘাত বন্ধে তাদের প্রধান শর্তগুলোর একটি হলো সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

লেবাননে সামরিক অভিযান বন্ধের বিষয়ে বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষকে দ্রুত লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের দখলকৃত অঞ্চল খালি করে আন্তর্জাতিক সীমান্তের পেছনে ফিরে যেতে হবে। একই সঙ্গে লেবাননের ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দিতে হবে।

লেবানন-ইসরায়েল সীমান্তে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বেড়েছে, যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

পবন কল্যাণের জনসেনা আরো শক্তিশালী হলো তেলেঙ্গানায়

অনলাইন ডেস্ক
পবন কল্যাণের জনসেনা আরো শক্তিশালী হলো তেলেঙ্গানায়

ড.  শ্রীনিবাস রাও (জিএসআর) জনসেনা পার্টিতে (জিএসপি) যোগ দিয়েছেন। যা তেলেঙ্গানায় দলটির রাজনৈতিক প্রচারণাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। হায়দরাবাদের জুবিলি হিলসে জনসেনাে প্রধান পবন কল্যাণের বাসভবনে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এরেনা ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২ জুন জনসেনা দলের সম্প্রসারণ অভিপ্রায় ব্যক্ত করেন দলপ্রধান পবন কল্যাণ। এর একদিন পরেই দলটি রাজ্যে নিজেদের উপস্থিতি আরো শক্তিশালী করার লক্ষ্যে একজন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞকে দল অন্তর্ভুক্ত করল।

রাও, যিনি পূর্বে তেলেঙ্গানায় জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোভিড-১৯ মহামারীর সময় প্রতিদিনের মিডিয়া ব্রিফিং এবং মহামারী মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার কারণে তেলেঙ্গানায় তিনি অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। তাঁর এই অন্তর্ভুক্তি এমন এক সময়ে ঘটল যখন জনসেনা ২০২৯ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের প্রস্তুত করছে।

জনসেনায় যোগ দেওয়ার পর তিনি পবন কল্যাণের রাজনৈতিক আদর্শের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তেলেঙ্গানায় জনসেনাকে তৃণমূল স্তরে শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তেলেঙ্গানার সাবেক স্বাস্থ্য প্রধান জিএসআর জনসেনায় যোগ দিয়ে দলের অগ্রযাত্রাকে জোরদার করলেন।

এদিকে ড. শ্রীনিনিবাস আগামী নির্বাচনে তেলেঙ্গানার খাম্মাম জেলার কোথাপুডেম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর আগে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) থেকে টিকিট পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

বিশ্ববাজারে কমল তেলের দাম

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে কমল তেলের দাম
রয়টার্স ছবি

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ করার জন্য একটি বৃহত্তর চুক্তির আশা বেড়ে যাওয়ায় এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা বাড়ায় কমেছে তেলের দাম। 

প্রতিবেদনে বলা হয়, জিএমটি সময় ১০টা ২২-এ ব্রেন্ট ফিউচারস ব্যারেলপ্রতি তেলের দাম ১.১৪ ডলার বা ১.২ শতাংশ কমে ৯৬.৬৭ ডলারে নেমে আসে। 

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯০ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ৯৫.১২ ডলারে দাঁড়ায়।

এর আগে কুয়েতে ইরানের হামলা এবং হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়া এই দাম প্রায় দুই শতাংশ বেড়েছিল। তবে একদিনের ব্যবধানে আজ আবারও কমেছে তেলের দাম।