ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ৭ জুন রবিবার বিকেল ৩টায় বসবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় দেওয়া ক্ষমতাবলে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আসন্ন অধিবেশনকে ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে তুলে ধরা হয়েছে। এই অধিবেশনে চলতি বছরের সম্পূরক বাজেট অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন ও আলোচনা শেষে তা পাস করা হবে। এই বাজেট হবে ক্ষমতাসীন বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রথম বাজেট।

উল্লেখ্য, চলতি সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ২৫ কার্যদিবসের অধিবেশন ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে শেষ হয়। অধিবেশনে দুটি বিশেষ কমিটিসহ সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য। আসন্ন অধিবেশনে সদ্য শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য
যোগ দেবেন।