২০২৩ সালে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার তাঁকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আরিফ সরকার শিবপুরের পুটিয়া কামারগাঁওয়ের হাফিজ উদ্দিন সরকারের ছেলে।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এ তথ্য দেন। তিনি বলেন, ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশকে জানায়। এরপর পিবিআই এবং পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আরিফ সরকারকে দুবাই থেকে গত ৬ মে বাংলাদেশে নিয়ে আসে। পরে এই মামলার সঙ্গে জড়িত অন্যতম আসামি মহসীনকেও ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে দেশে ফেরত আনে পিবিআই।