• ই-পেপার

ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১৫ হাজার টিকিট পেতে আধাঘণ্টায় এক কোটির বেশি হিট

ডেপুটি স্পিকারের আহ্বান

হাওরের সমস্যা চিহ্নিত করতে গঠন করুন স্পেশাল টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক
হাওরের সমস্যা চিহ্নিত করতে গঠন করুন স্পেশাল টাস্কফোর্স

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হাওরাঞ্চল ঘিরে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, হাওরের মানুষ দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও যুগের পর যুগ অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। কিন্তু যাঁরা হাওরাঞ্চল নিয়ে কাজ করছেন তাঁরা কতটুকু করবেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কেননা হাওরাঞ্চলের ভুক্তভোগী মানুষদের সঙ্গে আলোচনা ছাড়াই পদক্ষেপ নেওয়া হয়। আমলাতান্ত্রিক জটিলতায় অনেক সময় জনপ্রতিনিধি, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গেও আলোচনা করার প্রয়োজন অনুভব করেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় তিনি হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই বিবেচনায় নিয়ে একটি স্পেশাল ট্রাস্কফোর্স গঠন করার আহ্বান জানান।

গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হাওরের দুর্যোগ : চাষাভুষার সন্তান গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা।

 

 

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে নির্দেশ

হত্যা, জালিয়াতি ও দুর্নীতির সাত মামলায় জামিনপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটে প্রাথমিক শুনানির পর গতকাল রবিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

হত্যা, জালিয়াতি ও দুর্নীতির পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১২ মে এই দুই মামলায়ও হাইকোর্ট তাঁকে জামিন দেন। এর আগে গত ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে আগের পাঁচ মামলার জামিনও বহাল রাখেন আপিল বিভাগ।

 

সব মামলায় আইভীর জামিন বহাল কারামুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
সব মামলায় আইভীর জামিন বহাল কারামুক্তিতে বাধা নেই
সেলিনা হায়াত আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সর্বশেষ যে দুটি হত্যা মামলায় হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন, সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার দুটি আবেদনেই নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল আছে বলে জানিয়েছেন আইভীর আইনজীবীরা। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন সাজু। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। হাইকোর্টের দেওয়া জামিনে চেম্বার আদালত হস্তক্ষেপ করেননি জানিয়ে আইনজীবী মোতাহার হোসেন সাজু কালের কণ্ঠকে বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত নো অর্ডার দিয়েছেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল আছে।

 

 

সাইফুল হক

হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে

নিজস্ব প্রতিবেদক
হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে

হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, প্রায় ৫০০ শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়-দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। হামের টিকা আমদানিসহ চিকিৎসায় অবহেলার বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের দায় থাকলে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।

গতকাল রবিবার রাজধানীর তোপখানা রোডে পার্টির মুখপত্র জনগণতন্ত্রর কার্যালয়ে এক কর্মশালায় সাইফুল হক এসব কথা বলেন। হামজনিত অসুখ নিয়ন্ত্রণে না আসায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হামের সঙ্গে কোনো ভাইরাস যুক্ত হয়ে শিশুদের ভয়াবহ প্রাণহানি ঘটাচ্ছে কি না, দ্রুত তা খতিয়ে দেখতে হবে।