• ই-পেপার

মুসিয়ালার প্রস্তুতি

মুসিয়ালা-হাভার্টজরাই জার্মানির ত্রাতা!

  • আজ কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মুসিয়ালার সঙ্গে জার্মানির ত্রাতা হতে পারেন ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ, লিরয় সানেরা। কুরাসাও ম্যাচেই জার্মানির আক্রমণভাগের ছোটখাটো একটি পরীক্ষা হয়ে যেতে পারে।

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

ইরান-নিউজিল্যান্ড

সরাসরি, সকাল ৭টা

ফ্রান্স-সেনেগাল

সরাসরি, রাত ১টা

ইরাক-নরওয়ে

সরাসরি, বুধবার ভোর ৪টা

আর্জেন্টিনা-আলজেরিয়া

সরাসরি, বুধবার সকাল ৭টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ইংল্যান্ড-আয়ারল্যান্ড

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

এবার গোলাপি জার্সি

এবার গোলাপি জার্সি

ফ্লেমিঙ্গো, সৈকতঘেঁষা রাস্তায় রূপান্তরিত ক্যাডিলাক এবং শিল্পীর তুলিতে সুশোভিত দালানকোঠায় সূর্যাস্তের রশ্মি মায়ামির রংটাকে করে তোলে গোলাপি। রঙের সেই ছটা লেগেছে ফিফা বিশ্বকাপ কর্মকর্তাদের গায়েও। তাই ইতালিয়ান রেফারি মরিজিও মারিয়ানি এবং তাঁর সহকারীরা সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে পরবেন গোলাপি জার্সি। শহরের সৌন্দর্যকে উৎসর্গ করতেই এমন উদ্যোগ। বিবিসি

কোচ ছাঁটাই

কোচ ছাঁটাই

বিশ্বকাপের প্রথম ম্যাচের পরই কোচ বরখাস্ত হওয়ার ঘটনা একটু অবাক করাই বটে! এই কাজটিই করেছে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন। সুইডেনের বিপক্ষে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারের পর দেশটির ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে, সাবরি লামোচি দলটির কোচ হিসেবে আর থাকছেন না। টিওয়াইসি স্পোর্টস

 

 

কথামালা

কথামালা

জার্মানির বিপক্ষে আরো ভালো কিছু আশা করেছিলাম। তারা অত্যন্ত শক্তিশালী দল। আমরা কিছু সহজ গোল হজম করেছি। তবে এই হারে খেলোয়াড়দের মন খারাপ করার কোনো কারণ নেই। -কুরাসাও কোচ, ডিক অ্যাডভোকাট

 

এই হাইড্রেশন ব্রেকের বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক। প্রতিবার যখন এই বিরতির সুযোগে টিভিতে বিজ্ঞাপন দেখানো হয়, সত্যি বলতে এটা আমার একদমই পছন্দ নয়। -নেদারল্যান্ডস অধিনায়ক, ভার্জিল ফন ডাইক

 

আমি পুরোপুরি নিশ্চিত যে এই বিশ্বকাপেই ভিনি (ভিনিসিয়ুস জুনিয়র) দেখিয়ে দেবে সে কে এবং পায়ে বল নিয়ে সে কী করতে পারে। সে এই দলের অন্যতম প্রধান নেতা। -সাবেক ব্রাজিল ডিফেন্ডার, রবার্তো কার্লোস

 

শুধু ইরানই ভুক্তভোগী নয়, একজন রেফারিসহ আরো অনেকেই এর শিকার হয়েছে। এই উত্তেজনা বিশ্বকাপের আনন্দ মাটি করে দিচ্ছে। ফুটবলের মূল বার্তাই তো হলো শান্তি আর আনন্দ ছড়ানো, সেটাই ব্যাহত হচ্ছে। -ইরানের স্ট্রাইকার, মেহেদী তারেমি

 

আমরা আরো ভালো খেলতে পারি। টুর্নামেন্টে আমাদের উন্নতি করতে হবে। এটা অবশ্যই আমাদের সেরা পারফরম্যান্স নয়। প্রথম ম্যাচে আমাদের চাওয়া ছিল জয়। -নেদারল্যান্ডস কোচ, রোনাল্ড কুমান

 

আমি খুবই গর্বিত যে ছেলেরা নিজেদের গতি ধরে রাখতে পেরেছে। আমরা তিন পয়েন্ট চেয়েছিলাম, এক পয়েন্ট নয়। এটা তাই কিছুটা হতাশার। -জাপান কোচ হামিজে মরিয়াসু