• ই-পেপার

২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে সাড়া ফেলেছেন আর্জেন্টিনার সমর্থকরা

ছাতকে বন বিভাগের জমি থেকে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে বন বিভাগের জমি থেকে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন বিভাগের ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ইঞ্জিনচালিত নৌকার মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মরা চেলা নদী সংলগ্ন বন বিভাগের ভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম।

বন বিভাগ সূত্রে জানা যায়, মরা চেলা নদী সংলগ্ন বন বিভাগের ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ইঞ্জিনচালিত নৌকায় পরিবহনের সময় অভিযান চালানো হয়। এ সময় বালুবোঝাই তিনটি নৌকার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত প্রতিটি নৌকার জন্য ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ছাতক বিট অফিসের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। পরে নৌকাগুলো থেকে বালু খালাস করার পর জরিমানা আদায়ের ভিত্তিতে নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়।

এ সময় ছাতক বিট ও দোয়ারাবাজার বিটের বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ছাতক বিট কর্মকর্তা কে. বি. এম. ফেরদৌস বলেন, ‘সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও বনভূমির ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।’

ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ জুন) দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখা উচ্চ মাধ্যমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পারভেজ খান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীমুল হাসান কায়েস।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন মাহমুদ কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশীদ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সিনিয়র সহ-সভাপতি এম. মামুন রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিতভাবে সরকারকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। 

ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ, গোলশূন্য ড্র

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ, গোলশূন্য ড্র
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।

রবিবার (১৪ জুন) বিকেলে নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কালিগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

বর্ণাঢ্য সাজসজ্জা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল মাঠে প্রবেশ করেন দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

রেফারির বাঁশিতে খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে জুড়ে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।

একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই জালের দেখা পায়নি।

ফলে ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয় এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

মাঠ জুড়ে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। প্রিয় দলের পতাকা, জার্সি ও স্লোগানের মুখর হয়ে ওঠে পুরো খেলার পরিবেশ।

খেলার শেষে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী ফুটবলার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠন অজিত কুমার, সাংবাদিক জামির হোসেন, তৌফিকুর রহমান কাজল, নুরুল ইসলাম, আসাদুজ্জামান মুকুল, লিখন ও আশরাফুল আলমসহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

খেলার রেফারি দায়িত্ব পালন করেন অন্তনু বিশ্বাস, রাসেল হোসেন ও জামাল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।

গীতিকার ও সুরকার মোস্তফা নূরুজ্জামানকে খুলনায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
গীতিকার ও সুরকার মোস্তফা নূরুজ্জামানকে খুলনায় সংবর্ধনা
ছবি : কালের কণ্ঠ

উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর নির্বাহী প্রধান গীতিকার ও সুরকার মোস্তফা নূরুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে সুরশ্রী সংগীত অ্যাকাডেমি। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় সংবর্ধিত অতিথি মোস্তফা নূরুজ্জামান ও শিল্পী অনিমেষ বড়াল সংগীত পরিবেশন করেন।

সুরশ্রী সংগীত অ্যাকাডেমির সভাপতি এস এম জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের বরণ ও স্বাগত বক্তব্য প্রদান করেন সুরশ্রী সংগীত অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অনিমেষ বড়াল। অনুষ্ঠানে বক্তব্য দেন সুশীলনের পরামর্শক শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুসা হেমায়েত আলী, সুশীলনের উপ-পরিচালক ডি এম মনিরুজ্জামান, শিরিনা আক্তার ও শাহিনা পারভীন এবং সুর ঝঙ্কার অ্যাকাডেমির কার্যকরী সভাপতি রাজ্জাক হোসেন ও সাধারণ সম্পাদক জি এম মইনউদ্দিন।

সুরশ্রী সংগীত অ্যাকাডেমির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধনা পর্বে উপকূল বন্ধু মোস্তফা নূরুজ্জামানকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় তিনি নিজের লেখা কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করেন। পরে বক্তব্যে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে উপকূল বন্ধু মোস্তফা নূরুজ্জামানের সাহিত্য, সংগীত ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। তারা উপকূলীয় অঞ্চলের মানবিক উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে সংবর্ধিত অতিথির বিশেষ অবদানের তুলে ধরেন। 

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অনিমেষ বড়ালের একক সংগীত পরিবেশনা। তিনি উপকূল বন্ধু মোস্তফা নূরুজ্জামানের রচিত জনপ্রিয় গান থেকে বাছাইকৃত একাধিক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, শিল্পী ও সংগীতপ্রেমীরা উপস্থিত ছিলেন।