• ই-পেপার

অবকাঠামোগত উন্নয়নের নামে ঋণ নিয়ে লুটপাট হয়েছে

  • ছায়া সংসদে অধ্যাপক তিতুমীর

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.৩ডিগ্রি সে. চট্টগ্রাম ৩৩.৮ডিগ্রি সে. রাজশাহী ৩৬.৮ডিগ্রি সে. রংপুর ৩১.৭ডিগ্রি সে. খুলনা ৩৬.২ডিগ্রি সে. বরিশাল ৩৪.৭ডিগ্রি সে. ময়মনসিংহ ৩১.৪ডিগ্রি সে. সিলেট ৩২.৩ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন ঢাকা ২১.৯ডিগ্রি সে. চট্টগ্রাম ২৭.৪ডিগ্রি সে. রাজশাহী ২৫.০ডিগ্রি সে. রংপুর ২২.০ডিগ্রি সে. খুলনা ২৭.৮ডিগ্রি সে. বরিশাল ২৭.২ডিগ্রি সে. ময়মনসিংহ ২৪.০ডিগ্রি সে. সিলেট ২৩.০ডিগ্রি সে.

ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট ভািগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

 

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

আফরোজা আব্বাস

দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন মির্জা আব্বাস

গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন এই নেতা শারীরিক অবস্থার উন্নতির পর থেকেই দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস

স্থানীয় সময় গত শনিবার বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন আফরোজা আব্বাস তিনি বলেন, সবার দোয়া আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ তবে এখনো তাঁর ফিজিওথেরাপি চলছে নিউরোসংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও বর্তমানে সেটি নিয়ন্ত্রণে রয়েছে চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন অসুস্থ অবস্থায় জ্ঞান ফিরলেই মির্জা আব্বাস জানতে চাইতেন, তাঁর ফ্লাইট কবে দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বারবার ঢাকায় যাওয়ার কথা বলতেন তখন তাঁকে বলা হতো, পুরোপুরি হাঁটতে পারলেই দেশে ফেরা সম্ভব হবে 

তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা দোয়া মির্জা আব্বাসকে দ্রুত সুস্থ হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে চিকিৎসকদের ধারণার চেয়েও দ্রুত তিনি সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুরের চিকিৎসকরাও তাঁর সুস্থতাকে বিস্ময়কর হিসেবে দেখছেন শুরুতে মির্জা আব্বাস কথা বললেও তা বোঝা যেত না, কণ্ঠে শব্দ ছিল না এখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন দীর্ঘদিন রাইস টিউবের মাধ্যমে খাবার নিতে হলেও ১৫ দিন আগে সেটি খুলে দেওয়া হয়েছে বর্তমানে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ মির্জা আব্বাসের পরিবারের অন্য সদস্যরা

 

এসডিজি বাস্তবায়নে সংসদীয় ককাস গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
এসডিজি বাস্তবায়নে সংসদীয় ককাস গঠনের আহ্বান

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংসদীয় ককাস গঠনের আহ্বান জানিয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, প্ল্যাটফর্মটি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যক্রম পরিচালনায় সহায়তা দিয়ে থাকে। এই লক্ষ্যগুলো সুনির্দিষ্টভাবে এগিয়ে নিতে একটি স্বাধীন সংসদীয় ককাস গঠনের প্রয়োজন।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এক বৈঠকে এই আহ্বান জানায় প্রতিনিধিদলটি। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, উইম্যান উইথ ডিস-এবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডব্লিউডিডিএফ) নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি ও নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারান্নুম জিনান।

বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ সদস্য হওয়ার আগেও আমি সংখ্যালঘু, মানবাধিকার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করেছি। যে কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে গারো ও হাজং সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এই প্রান্তিক সম্প্রদায়গুলোকে মূলধারার সঙ্গে যুক্ত করার মাধ্যমে তাদের দুর্দশা লাঘবের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।

ওয়েস্টমিনস্টার পদ্ধতির সংসদীয় ব্যবস্থার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, সংসদে সংসদীয় ককাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আগ্রহী সংসদ সদস্যদের সমন্বয়ে ককাস গঠনের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান সংসদের তরুণ সদস্যরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছেন। আলোচনাকালে উভয় পক্ষ মানসম্পন্ন শিক্ষা, জনসেবা, সুশাসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

মৃত্যুবার্ষিকী

মো. হারুন-অর-রশিদ

মো. হারুন-অর-রশিদ
মো. হারুন-অর-রশিদ

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর বরিশাল বিভাগের সংবাদপত্র এজেন্ট এবং এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মো. হারুন-অর-রশিদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মে তিনি ছিলেন সারা দেশের সংবাদপত্র এজেন্টজগতের একজন আলোকিত মানুষ

দীর্ঘ কর্মজীবনে হারুন-অর-রশিদ সংবাদপত্র এজেন্টদের অধিকার আদায় শিল্পের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন তাঁর সততা, দূরদর্শিতা সংগঠনপ্রীতির জন্য সহকর্মী শুভানুধ্যায়ীদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় বিভাগীয় নেতারা দোয়া করেছেন সংগঠনের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি